Kolkata

২ দিনে ২ লক্ষ ৩৫ হাজার কোটির প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী

বেঙ্গল গ্লোবাল সামিটের শেষ দিনে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন রাজ্যে লগ্নি আনতে তিনি কতটা মরিয়া। বিনিয়োগের মত এত বড় বিষয়ে কেউ উৎসাহী হলে সরকার যে তাঁর প্রস্তাব একটা সামান্য এসএমএসের মাধ্যমেও শুনতে রাজি তা এদিন মঞ্চ থেকেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন এসএমএস আসার ২৪ ঘণ্টার মধ্যে সরকারের তরফ থেকে উত্তরও পাবেন উৎসাহী বিনিয়োগকারী। কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের পরও ২ দিন ব্যাপী এই সম্মেলন থেকে ২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব সরকারের কাছে এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী। পরিবহণ পরিকাঠামোয় চিন বিনিয়োগে উৎসাহ দেখিয়েছে। চর্মশিল্পে ইতালি এবং পানীয় জলে জাপানের বিনিয়োগকারীদের উৎসাহ যথেষ্ট। হিডকোর সঙ্গে গাঁটছড়া বেঁধে গ্রিন সিটিতে উৎসাহ ব্যক্ত করেছে কোরিয়া। মুখ্যমন্ত্রী এদিন বিনিয়োগকারীদের বুঝিয়ে বলেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগ মানে ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলি তো বটেই, সেইসঙ্গে নেপাল, ভুটান, বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় ব্যবসা করার জন্যও বাংলায় বিনিয়োগ লগ্নিকারীদের লাভবান করবে। শিল্পমন্ত্রী অমিত মিত্র এদিন ঘোষণা করেন, আগামী বছর ১৫ জানুয়ারি শুরু হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। শেষ হবে ১৭ জানুয়ারি।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026