বন্দুক, প্রতীকী ছবি
২টি সেনা আউটপোস্টে সেনাবাহিনীর জমায়েত ছিল যথেষ্ট। হয়তো সে খবর জঙ্গিদের কাছেও ছিল। তাই অতর্কিতেই ২টি আউটপোস্টে হামলা চালায় তারা। তাদের ওপর এভাবে যে হামলা হতে পারে তা বোধহয় বুঝে উঠতে পারেনি মালি সেনা। ফলে আত্মরক্ষার চেষ্টা শুরুর আগেই তাদের ২৫ জন সেনাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। শুধু ২৫ জন সেনাকে হত্যা করাই নয়, ৬০ জন সেনার হদিস নেই। ফলে তাঁদের জঙ্গিরা পণবন্দি করে নিয়ে গেছে কিনা তা বোঝা যাচ্ছে না।
মালি সরকার অবশ্য জানিয়েছে সেনা পাল্টা হামলা চালায়। সেখানে ১৫ জন জঙ্গিকে খতম করে তারা। পুনর্দখল করে সেনা পোস্টগুলিও। এই ২টি আউটপোস্ট ছিল মালি ও বুরকিনা ফাসো-র সীমান্তবর্তী শহর বুকেসি ও মোনডোরো-তে। এখানে মালি সেনা বুরকিনা ফাসোর সেনা ও ফ্রান্সের সেনার সঙ্গে যৌথভাবে জঙ্গি নিকেশের লড়াই চালাচ্ছে। ফলে জঙ্গিরাও মালি সেনার ওপর পাল্টা আঘাত হানার চেষ্টা চালাচ্ছে।
মালিতে জিহাদি হিংসা ও জাতিগত সংঘর্ষ ২০১২ সাল থেকে চলে আসছে। তারপর থেকে মালির মাটি মাঝেমধ্যেই ভাসে রক্তে। পশ্চিম আফ্রিকার মালি, নিগার, বুরকিনা ফাসো, মৌরিতানিয়া ও চাদ, এই ৫ রাষ্ট্র ফ্রান্সের সেনার সাহায্যে সেখান থেকে জঙ্গি সমস্যা দূর করে শান্তি ফেরাতে অনেক দিন ধরেই তৎপর লড়াই চাচ্ছে। পাল্টা জঙ্গিরাও আঘাত হানছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…