World

মাথাব্যথার নাম বেড়াল, অন্য পথে হাঁটতে চলেছে কাছের দেশ

বেড়াল নিয়ে সরকারের মাথাব্যথা যে কোন পর্যায়ে পৌঁছতে পারে তা এই নয়া ভাবনার কথা না শুনলে হয়তো বোঝা যেত না।

বেড়ালও যে ক্রমে সরকারের চিন্তার কারণ হয়ে ওঠে, বেড়ালদের নিয়েও সরকারকে বড় সিদ্ধান্তের পথে হাঁটার কথা চিন্তা করতে হয়, তা বোঝা গেল ভারতের কাছের দেশের এক বিশেষ নিষেধাজ্ঞার পথে হাঁটার ভাবনায়।

দ্বীপরাষ্ট্র মালদ্বীপে একটা দ্বীপকে বেছে নেওয়া হয়েছে বেড়ালদের জন্য। আপাতত সেখানেই বেড়াল জড়ো করছে সে দেশের প্রশাসন। রাস্তায় বেড়াল ঘুরতে দেখলেই এখন তাকে পাকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে সেই হালহুমালে দ্বীপে।

এখানেই সাজিয়ে তোলা হয়েছে পেট কেয়ার সেন্টার। যেখানে বেড়াল জমা করা হচ্ছে। যদি মালদ্বীপের কোনও বাসিন্দা বেড়াল পুষতে ইচ্ছুক হন তাহলে তাঁকে ওই দ্বীপের পেট কেয়ার সেন্টারে হাজির হতে হবে। তারপর সেখান থেকে বেছে নিতে হবে একটি বেড়াল।

মালদ্বীপ সরকার আর বিদেশ থেকে বেড়াল আনতে আগ্রহী নয়। এজন্য দেশের অ্যানিম্যাল ওয়েলফেয়ার বিলে সংশোধন চাইছে তারা। যা অ্যাটর্নি জেনারেলের অফিসে জমাও পড়েছে।

মালদ্বীপের কৃষি ও প্রাণি কল্যাণ মন্ত্রী আইশথ রমিলা জানিয়েছেন, মালদ্বীপ সরকার বিদেশ থেকে গৃহপালিত পশু আনানোয় আগ্রহী নয়। বরং বেড়ালের জন্য তারা আরও বড় করে একটি পেট কেয়ার তৈরি করছে।

যেখানে বাড়ির পোষ্য বেড়ালকে রেখেও যেতে পারবেন মালদ্বীপের বাসিন্দারা। তাঁরা বাইরে কিছুদিনের জন্য গেলে সেখানেই থাকবে তাঁদের বাড়ির বেড়ালটি। এই মুহুর্তে শুধু মালেতেই ৪ হাজার বেড়াল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বলে হিসাব দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026