World

কেবল কাঁচা শাকসবজি আর ফল খাওয়ার ফল কি হয় দেখল বিশ্ব

মানুষ এখন নানা ধরনের খাদ্যাভ্যাস রপ্ত করার চেষ্টা করছেন। কিন্তু তা যে সবসময় ভাল কিছু ফল দেয় এমনটাও নয়। যার উদাহরণ চোখের সামনে পেলেন বিশ্ববাসী।

মানুষ সুস্থ থাকতে শরীরচর্চা, যোগ চর্চা, সাঁতার, জিম, মর্নিং ওয়াক, জগিং এবং এমন অনেক কিছুই করছেন। তা শরীরকে সুস্থ রাখতে যথেষ্ট কার্যকরীও। আবার শরীরচর্চার সঙ্গে কেবল আমিষ বা নিরামিষের ভেদের বাইরে বেরিয়ে এখন মানুষ কিটো খাদ্যাভ্যাস, ভেগান খাদ্যাভ্যাস-এর মত খাদ্যাভ্যাস রপ্ত করছেন। এগুলিও যে শরীরের পক্ষে অপকারি এমনটা নয়।

কিন্তু কিছুই যে অতিরিক্ত ভাল নয় তার উদাহরণ হয়ে রইলেন রাশিয়ান রমণী জানা সামসোনোভা। ১ দশক আগেই তিনি সিদ্ধান্ত নেন যে আমিষ তিনি ছেড়ে দেবেন। আমিষ ছেড়ে শুরু করেন ভেগান খাদ্যাভ্যাস।

কিন্তু গত কয়েক বছরে রান্না করা খাবারও ছেড়ে দেন তিনি। রান্না করা কোনও খাবার মুখে তুলতেন না। খাওয়ার মধ্যে ছিল ফল, ফলের রস, কাঁচা আনাজ ও শাক। সব মিলিয়ে তিনি কাঁচা ফল ও সবজি ছাড়া আর কিছুই খেতেন না।

এভাবে কয়েক বছর চলায় তাঁর শরীর শীর্ণ রূপ নেয়। অনেকেই তাঁকে এতটা কঠোর নিয়ম মানতে মানা করেন। কিন্তু সামসোনোভা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি কাঁচা শাক সবজি আর ফল ছাড়া কিছুই মুখে তুলতেন না।

জানা সামসোনোভা, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @rawveganfoodchef

ফলে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন জানা। অপুষ্টিতে ভুগছিলেন। বন্ধুরা বারবার তাঁকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। কিন্তু সে কথাও কানে তোলেননি তিনি।

অবশেষে অপুষ্টি থেকে সংক্রমণ। আর তার থেকেই মৃত্যু হয় সামসোনোভার। তাঁর মা জানিয়েছেন, তাঁর মেয়ে কলেরার মত সংক্রমণে প্রাণ হারান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। জানা সামসোনোভার মৃত্যু কিন্তু বিশ্ববাসীকে একটি পাঠ দিয়ে গেল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026