World

শপিং মলে আচমকা হাজির ৬৮৫ জন স্পাইডার-ম্যান

আর পাঁচটা শপিং মলের মত সেদিন এই শপিং মলটিও খুলেছিল। কিন্তু মুহুর্তে তা বদলে যায় স্পাইডার-ম্যানের ভিড়ে। যা দেখে মলে আসা মানুষজনও হতবাক।

যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই স্পাইডার-ম্যান ঘুরে বেড়াচ্ছে। স্পাইডার-ম্যানের সেই পুরনো আদি অনন্ত পোশাক লাল ও নীলের আপাদমস্তক আস্তরণ যেমন ছিল, তেমন আবার স্পাইডার-ম্যানকে নিয়ে একাধিক সিনেমায় যেভাবে স্পাইডার-ম্যানের পোশাকে বদল এসেছে তাও দেখা গেছে।

একটি শপিং মলে হাজির হওয়া ৬৮৫ জন স্পাইডার-ম্যানকে দেখে প্রাথমিক হতভম্ব ভাব কাটিয়ে সেখানে উপস্থিত অন্যরা সব ফেলে স্পাইডার-ম্যানদের কাণ্ড দেখতে থাকেন।

এদিকে ৬৮৫ জন স্পাইডার-ম্যান ছিলেন নানা বয়সের এবং আকারের। কেউ ছোট, কেউ বিশাল চেহারার, কেউ মহিলা, কেউ পুরুষ, কারও আবার কোলে শিশু এবং সেই শিশুর পরনেও স্পাইডার-ম্যানের পোশাক।

শপিং মলের মধ্যবর্তী অংশের বিশাল ফাঁকা জায়গায় সব স্পাইডার-ম্যানেরা হাজির হয়েছিলেন। এক জায়গায় এত স্পাইডার-ম্যান একটি বিশ্বরেকর্ড তৈরি করেছে। নানা বয়সের মানুষজনই স্পাইডার-ম্যানের পোশাকে যে সেখানে হাজির হন তা বলাই বাহুল্য।

স্পাইডার-ম্যানের এই বিশাল ভিড় জমেছিল মালয়েশিয়ার একটি শপিং মলে। যেখানে আয়োজকদের দাবি মেনে কমপক্ষে ৫ মিনিট স্পাইডার-ম্যানের পোশাকে কাটাতে হয় মানুষজনকে।

এর আগে এক জায়গায় সবচেয়ে বেশি স্পাইডার-ম্যানের জমায়েত হয়েছিল ভারতে। ২০২১ সালের ডিসেম্বরে স্পাইডার-ম্যান সেজে ৬০১ জন জমায়েত হয়েছিলেন মুম্বইতে। সেটাই রেকর্ড তৈরি করেছিল। সেই রেকর্ড ভেঙে দিল মালয়েশিয়ার মলে ৬৮৫ জন স্পাইডার-ম্যানের একসঙ্গে জমায়েত।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026