World

জলের তলায় আচমকা অচেনা ব্যক্তির চুম্বন, রেগে আগুন তরুণী পর্যটক

সমুদ্রের জলের তলায় তখন তিনি। আচমকা তাঁর গালে একটি চুমুর পরশ অনুভব করলেন তিনি। এক অচেনা মানুষ তাঁকে দুম করে চুমু খেয়ে বসায় রেগে আগুন তরুণী পর্যটক।

এই স্থান পর্যটকদের স্বর্গরাজ্য। সারাবছর এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। সমুদ্রের তলায় নেমে পড়েন পর্যটকেরা। ডাইভ দিতে তাঁদের সাহায্য করেন ডাইভিং ইন্সট্রাক্টররা।

দুপুরের দিকে এক তরুণী ভিনদেশি পর্যটক ডাইভ করতে চাইলে তাঁকে এক ইন্সট্রাক্টর দেওয়া হয়। ওই বছর ২৭-এর ডাইভিং ইন্সট্রাক্টর পারদর্শী হলেও সেখানে ফ্রিলান্সার হিসাবেই কর্মরত। তিনি ওই চিনা তরুণীকে নিয়ে জলের তলায় নামেন।

ইন্সট্রাক্টরের পরামর্শমত ওই তরুণী ডাইভ দেন এবং ওই ইন্সট্রাক্টরের কথা শুনে চলতে থাকেন। কারণ সমুদ্রের তলায় কীভাবে নিজেকে সামলে ডাইভিংয়ের আনন্দ উপভোগ করতে হয় তা একজন দক্ষ ব্যক্তির পরামর্শেই সম্ভব।

জলের তলায় আনন্দেই ছিলেন ওই তরুণী। আচমকা তিনি অনুভব করেন যে তাঁর গালে কেউ চুমু খেলেন। ঘুরে তাকাতে দেখেন তাঁর সঙ্গে থাকা ওই যুবক ইন্সট্রাক্টর তাঁকে চুমু খেয়েছেন।

তাঁর অনুমতি ছাড়াই এভাবে তাঁকে চুমু খাওয়া! জলের তলায় রেগে আগুন হয়ে যান তরুণী। আনন্দ উপভোগ পণ্ড হয়ে যায়। তিনি দ্রুত জলের ওপরে চলে এসে ওই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুরো ঘটনা ক্যামেরাবন্দিও হয়েছে। যা দ্রুত ইন্টারনেটে ছড়িয়েও পরে।

ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার সাবা রাজ্যের সেম্পোর্নাতে। সেম্পোর্নায় সমুদ্রে তলায় ডাইভ করা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ। কিন্তু এই ঘটনার পর ওখানকার স্থানীয় প্রশাসন রীতিমত অস্বস্তিতে।

প্রশাসন সাফ জানিয়েছে করোনার পর সবে ঘুরে দাঁড়াচ্ছে সাবা-র পর্যটন। সেখানে এমন ঘটনা এখানকার ভাবমূর্তি নষ্ট করেছে। এদিকে ওই তরুণীর অভিযোগের পর ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026