৪২ দাঁতের ব্যক্তি, ছবি – সৌজন্যে – গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডট কম
একজন মানুষের দাঁতের সংখ্যা হয় ৩২। ২টো হাত, ২টো চোখ, ১টা নাকের মতই, ৩২টি দাঁত। এটাই একজন সাধারণ মানুষের দেহে দাঁতের সংখ্যা। কিন্তু এবার এমন এক ব্যক্তির খোঁজ পাওয়া গেছে যাঁর মুখে ৪২টি দাঁত রয়েছে।
তিনি নিজেও ২০২১ সাল পর্যন্ত এমন কিছু জানতেন না। ওই সময় পারিবারের সঙ্গে সময় কাটানোর সময় তিনি পরিবারের সকলকে জানান তাঁর মনে হচ্ছে তাঁর দাঁত গজাচ্ছে। যদিও সেটা তাঁর অনুমান ছিল। বলা ভাল, তিনি মুখের মধ্যে হয়তো তেমন কিছু অনুভব করছিলেন। ৩২টার পরেও দাঁত গজিয়েছে!
৩৩ বছরের ওই ব্যক্তি মুখের মধ্যে নজর করে পরিবারের সঙ্গে গুনে দেখেন তিনি ঠিকই বলেছেন। তাঁর ৩২ নয় ৩৮টি দাঁত রয়েছে। যা বাইরে থেকে বোঝার উপায় নেই। কেবল গুনে দেখলে বোঝা যাচ্ছে।
মালয়েশিয়ার বাসিন্দা প্রতাভ মুনিয়ান্দি এরপর চিকিৎসকের কাছে যান। চিকিৎসক আরও নানা পরীক্ষার পর জানান, ৩৮-এই শেষ নয়, তাঁর ৪টি দাঁত গজানোর অপেক্ষায় রয়েছে।
২০২৩ সালের মধ্যে সেই ৪টি দাঁতও গজিয়ে যায়। এরপর সবদিক খতিয়ে দেখে অবশেষ তাঁকে বিশ্বরেকর্ডে ভূষিত করা হয়েছে। সর্বাধিক দাঁত থাকা মানুষ তিনি।
হালে তাঁকে রেকর্ড প্রদান করা যাবে কিনা তা যাচাই করতে এক দন্ত চিকিৎসক প্রতাভের দাঁত পরীক্ষা করেন। ৪২টি দাঁত সম্বন্ধে তিনি নিশ্চিত করেন। তবে তিনি প্রতাভকে আরও একটি সুখবর দিয়েছেন।
চিকিৎসক জানিয়েছেন এখানেই শেষ নয়। ওই ব্যক্তির আরও ২টি দাঁত গজানোর জন্য তৈরি। সেগুলো মাড়ি থেকে ফুটে বার হলে তাঁর দাঁতের সংখ্যা আগামী দিনে বেড়ে ৪৪ হয়ে যাবে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…