World

৫ বছর পর নিজের জন্মভিটেতে মালালা

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের সোয়াট উপত্যকা। এখানেই বাড়ি শান্তির জন্য নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের। সেই উপত্যকাতেই ৫ বছর আগে নারীশিক্ষার পক্ষে সওয়াল করে তালিবান জঙ্গিদের চক্ষুশূল হন তিনি। কিশোরী মালালাকে একদম কাছ থেকে গুলি করে পালায় জঙ্গিরা। তারা ধরেই নিয়েছিল মারা গেছে মালালা। স্তব্ধ হয়েছে নারী শিক্ষার পক্ষে আওয়াজ তোলা কণ্ঠ। কিন্তু বিধাতার বোধহয় তাতে আপত্তি ছিল। আশঙ্কাজনক অবস্থায় মালালাকে বিশেষ বিমানে ইংল্যান্ডে নিয়ে গিয়ে চিকিৎসা করে সুস্থ করে তোলা হয়। বিশ্বের কনিষ্ঠতম নোবেলজয়ী হন মালালা। সেই মালালা শনিবার তাঁর পৈতৃক ভিটেয় ফিরে এলেন।

এখানেই শৈশব, এখানেই বড় হওয়া। কত স্মৃতি জড়িয়ে আছে এই উপত্যকার আনাচে কানাচে। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মালালা ইউসুফজাই ৫ বছর পর নিজের বাড়ি ফিরে আনন্দ ধরে রাখতে পারেননি। চোখের জল বাঁধ মানেনি। মালালা জানিয়েছেন, একদিন পড়াশোনা শেষ করে এখানেই ফিরতে চান তিনি।

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026