ছবি - সৌজন্যে - ইন্সটাগ্রাম
পোশাক নির্বাচন নিয়ে শনির দশা যেন কিছুতেই কাটতে চাইছে না বলিউডের মহিলা তারকাদের। মাত্রাতিরিক্ত ছোটো পোশাক পরার জন্য সোশ্যাল মিডিয়ায় এবার বদনাম হলেন বলিউডের ‘মুন্নি’। সামনেই ক্রিসমাস। গোটা দুনিয়ার মতো বলিউডের তারকারাও মজেছেন প্রাক-ক্রিসমাস উদযাপন অনুষ্ঠানে। সম্প্রতি মালাইকা তাঁর আবাসনে একটি ছোটো ঘরোয়া ক্রিসমাস পার্টির আয়োজন করেন। পার্টিতে উপস্থিত ছিলেন পরিচালক করণ জোহর, মালাইকার বোন অমৃতা, করিশ্মা ও করিনা কাপুরসহ আরও অনেকে। সেই পার্টির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মালাইকা ও তাঁর বান্ধবীরা।
ছবিতে পেঁয়াজ রঙের শ্রাগ আর গাঢ় মেরুন রঙের ভেলভেট পোশাকে দেখা যাচ্ছে মালাইকাকে। যেখানে করিশ্মা ও করিনাকে অসাধারণ পোশাকসজ্জার জন্য উচ্ছ্বসিত প্রশংসায় ভরিয়ে দেন অনুরাগীরা, সেখানে মালাইকার ছোটো পোশাক নিয়ে একের পর এক ধেয়ে আসতে থাকে কটাক্ষবাণ। মালাইকার বয়সের কথা মনে করিয়ে দিয়ে কেউ তাঁকে নিজের অঙ্গ ঢাকার পরামর্শ দিয়েছেন। কারও আবার অভিযোগ, মালাইকা বেশিরভাগ সময়ই হয় মদ্যপ না হয় বিবস্ত্র থাকেন।
কেউ আবার মালাইকার রুচি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পোশাক বিতর্কে ট্রোলড শাহরুখ-ঘরণী গৌরীর খোঁজ করেছেন। ক্রিসমাসের মুখে এমন তিক্ত অভিজ্ঞতার পর অবশ্য মুখে কুলুপ এঁটেছেন বিতর্কের কেন্দ্রে থাকা মালাইকা।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…