Entertainment

১৯ এপ্রিল সত্যিই কি বিয়ে করতে চলেছেন অর্জুন-মালাইকা

প্রযোজক বনি কাপুরের ছেলে অভিনেতা অর্জুন কাপুর ও আরবাজ খানের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী মালাইকা অরোরাকে নিয়ে কানাঘুষো নতুন নয়। আরবাজ খানের সঙ্গে ছাড়াছাড়ির পর মালাইকাকে বিভিন্ন সময়ে ঘুরতে দেখা গেছে অর্জুনের সঙ্গে। হাঁটুর বয়সী অর্জুনের সঙ্গে তিনি ডেটিং করছেন বলেও রটে যায়। কথায় বলে যা রটে তার কিছুটা বটে! কিন্তু অর্জুন ও মালাইকা ২ জনেই এসব অস্বীকার করেন।

২ জনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া কিন্তু বন্ধ হয়নি। ছবি শিকারিদের নজর এড়ায়নি কিছুই। সম্প্রতি আরও বড় খবর ছড়িয়ে পড়েছে। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে অর্জুন ও মালাইকা নাকি বিয়ে করতে চলেছেন! আগামী ১৯ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন তারও একটা তালিকা সামনে এসে পড়েছে। যার মধ্যে রয়েছেন করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং সহ আরও অনেক নাম।

২ জনের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক তৈরি নিয়ে প্রশ্ন করা হলে যেমনভাবে অর্জুন ও মালাইকা মুখে কুলুপ এঁটে ছিলেন, বিয়ের খবরেও তাই হয়েছে। অর্জুন কাপুর সংবাদ সংস্থাকে এ বিষয়ে জানিয়েছেন যখন কিছু বলার মত হবে তখন সকলেই সব জানতে পারবেন। অন্যদিকে অর্জুনের সঙ্গে বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া খবরকে সংবাদমাধ্যমের বানানো বলে ব্যাখ্যা করেছেন মালাইকা।

মালাইকা কখনও অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেননি। বিয়ে তো দূরে থাক প্রেমের সম্পর্কের কথাও স্বীকার করেননি তিনি। কিন্তু এটা স্বীকার করেছেন যে কোনও মানুষই জীবনে একা থাকতে চাননা। সকলেই ভালবাসা চান। সম্পর্ক গড়তে চান। সেই সম্পর্ক কী অর্জুন? এ প্রশ্নের কথনও উত্তর পাওয়া যাননি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026