Entertainment

বলিউডে গুঞ্জন! সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অর্জুন-মালাইকা?

বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর ও প্রাক্তন আরবাজ ঘরণী মালাইকা অরোরা নিজেদের প্রেমের পরিণতি দিতে চলেছেন সামনের বছর? একটি প্রথম-সারির সিনেমা ম্যাগাজিনে প্রকাশিত সেই রিপোর্ট এবার কার্যত জল্পনার আগুনে ঘৃতাহুতি দিল। আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন ৪৫ বছরের মালাইকা। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। কারণ নাকি ছিলেন অর্জুন কাপুর! ৩৩ বছরের অর্জুন নাকি আরবাজ ঘরণীর সঙ্গে প্রেমের সম্পর্কে তখনই জড়িয়ে পড়েছিলেন। একে অপরকে ছেড়ে থাকতে পারছিলেননা। ফলে সংসারে অশান্তি। ভেঙে যায় বিয়ে। বিয়ে ভেঙে যাওয়ার পর অবশ্য অনেকটাই ঝাড়া হাত পা হয়ে যান মালাইকা। অর্জুনের সঙ্গে প্রেম ক্রমশ গভীর হতে থাকে।

সম্প্রতি নেটিজেনদের নজরে পড়েছে ভাইরাল হওয়া একটি ছবি। যেখানে ইতালিতে জন্মদিন কাটাতে যাওয়া মালাইকাকে বিমানবন্দরে অর্জুনের সঙ্গে হাত ধরাধরি করে যেতে দেখা যায়। সম্প্রতি একটি জনপ্রিয় টিভি শোতেও তাঁদের ২ জনকে স্টেজে নাচতে দেখা গেছে। সব মিলিয়ে অর্জুন-মালাইকার গভীর সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। এবার ফিল্ম ম্যাগাজিনের রিপোর্ট সেই জল্পনাকে আরও শক্তিশালী করল। তবে কী সত্যিই ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মালাইকা? দেখা যাক সময় কী উত্তর দেয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026