Festive Mood

মকরসংক্রান্তিতে দুধ উথলে দেওয়ার প্রচলন রয়েছে, পিছনে রয়েছে বিশেষ কারণ

সামনেই মকরসংক্রান্তি। ভারত জুড়েই এই দিনটির মাহাত্ম্য রয়েছে। নানা সনাতনি প্রচলনও রয়েছে। দুধ উথলে দেওয়াও তার একটি। যার পিছনে রয়েছে বিশেষ কারণ।

বাংলায় যা পৌষসংক্রান্তি তা ভারত জুড়ে মকরসংক্রান্তি নামে পরিচিত। মকরসংক্রান্তি এমন এক দিন যা উত্তর থেকে দক্ষিণ, ভারতের প্রায় সর্বত্র পালন করা হয়। বাংলায় ওইদিন পিঠে পুলির প্রচলন রয়েছে। সঙ্গে থাকে পুণ্যস্নান। অনেকেই ওইদিন গঙ্গাস্নান করেন। ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নিয়মও রয়েছে মকরসংক্রান্তি পালনের।

যেমন গুজরাট জুড়ে এই সময় ঘুড়ি ওড়ানোর প্রচলন আছে। আকাশ ছেয়ে যায় রঙিন ঘুড়িতে। যেমন বাংলায় বিশ্বকর্মা পুজোর দিন হয়। তেমনই আবার ভারতের একটি অংশে মকরসংক্রান্তির দিন দুধ উথলে দেওয়ার প্রচলন আছে।

দুধ মাটির পাত্রে গরম করে তা উথলাতে দেওয়া হয়। দুধ গরম হয়ে একসময় ফেঁপে ওঠে। তারপর পাত্র থেকে গড়িয়ে পড়ে। এটা পরিবারের সকলে দেখেন।

দক্ষিণ ভারতে এই রীতি বহুদিনের। সেখানে দুধ যেমন উথলে দেওয়ার প্রচলন রয়েছে, তেমনই আবার অনেক পরিবারে দুধের মধ্যে নতুন চাল এবং গুড় দিয়ে দেওয়া হয়। যাকে সহজ কথায় পায়েস রান্না বলা চলে।

সেই গুড়ের পায়েসও একটা সময় উথলে যায় পাত্র থেকে। তা অবশ্যই দেখেন পরিবারের সকলে। এটাই মকরসংক্রান্তির সেখানে বিশেষ নিয়ম।

এর পিছনে একটি প্রাচীন বিশ্বাস রয়েছে। আগামী দিনে সব ভাল হবে, জীবনে উন্নতি হবে, পরিবারের ভাল হবে, এই বিশ্বাস থেকেই মকরসংক্রান্তির দিন দক্ষিণ ভারতে এই দুধ উথলে দেওয়ার প্রচলন রয়েছে।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026