স্ত্রী ও অধ্যাপককে খুন করে আত্মঘাতী বাঙালি ছাত্র

এক অধ্যাপককে গুলিতে ঝাঁঝরা করে আত্মঘাতী হলেন খড়গপুর আইআইটির প্রাক্তনী মৈনাক সরকার। উইলিয়াম ক্লুগ নামে ওই অধ্যাপকের তত্ত্বাবধানেই পিএইচডি করছিলেন মৈনাক। ঘটনাটি ঘটেছে লস এঙ্গেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। পুলিশের দাবি শুধু ওই অধ্যাপকই নন, তাকে হত্যা করার আগে নিজের স্ত্রীকেও হত্যা করেন মৈনাক। মিনসোটার বাড়িতে স্ত্রী অ্যাশলে হ্যাসটিকে হত্যা করার পর দীর্ঘ পথ অতিক্রম করে মৈনাক হাজির হন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তাঁর সঙ্গে ছিল একটি বন্দুক ও কয়েকটি ম্যাগাজিন। পুলিশ জানিয়েছে, ঢুকেই এক অধ্যাপকের খোঁজ করেন মৈনাক। কিন্তু তাঁকে খুঁজে না পেয়ে উইলিয়ামের ঘরে যান তিনি। তারপর তাকে পরপর গুলিতে ঝাঁঝরা করে দেন। তাঁর গবেষণাপত্র উইলিয়াম তাঁর কম্পিউটার থেকে চুরি করে অন্য কাউকে দিয়ে দিয়েছে বলে আগেই অভিযোগ করেছিলেন মৈনাক। এ নিয়ে উইলিয়ামের ওপর তাঁর ক্ষোভ ছিল। কিন্তু কেন তিনি তাঁর স্ত্রীকেও খুন করলেন তা নিয়ে এখনও ধন্ধে পুলিশ। মৈনাকের বাড়ি থেকে একটি নামের তালিকা উদ্ধার করেছে পুলিশ। সেখানে উইলিয়াম ও এক মহিলার উল্লেখ আছে। আরও কেউ তার খতম তালিকায় ছিলেন কিনা তা নিয়েও পরিস্কার হতে পারছে না পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026