ফাইল : মেয়ে পূজার সঙ্গে মহেশ ভাট, ছবি - আইএএনএস
তখন এমন একটা সময় চলছে যে তিনি সিনেমা বানাচ্ছেন বটে, কিন্তু তা বক্স অফিসে সফল হচ্ছেনা। একজন পরিচালকের একের পর এক ছবি ফ্লপ মানে তাঁর জীবনে নেমে আসে গভীর যন্ত্রণা। সেই সঙ্গে অর্থনৈতিক সমস্যাও বাড়ে।
সেই সময় তাঁর তৈরি সিনেমা সাফল্য না পাওয়ায় পরিবারে আর্থিক অনটন ক্রমশ প্রকট আকার নিচ্ছিল। সংসার চলবে কি করে?
পরিচালক মহেশ ভাট অকপটেই জানালেন, সেই সময় তাঁর সংসারকে সামলানোর দায়িত্ব কাঁধে তুলে নেন তাঁর বড় মেয়ে পূজা ভাট। পূজা ভাট তখন একের পর এক মডেলিং করতে থাকেন। বিজ্ঞাপনে সুযোগ পাওয়ার জন্য অডিশন দিতে থাকেন।
যে রোজগার পূজা করছিলেন তা দিয়ে ভাট পরিবার তখন চলছিল। সেই অনটনের দিনে তাঁর সংসারের হাল ধরেন তাঁর বড় মেয়ে। সেই সময় পূজা ভাটের মডেলিং, অভিনয় ও বিজ্ঞাপনের দুনিয়ায় সাফল্য ও রোজগার তাঁর সংসারটাকে রক্ষা করেছিল।
বিগ বস ওটিটি ২-এর ঘরে হাজির হয়ে মহেশ ভাট সেদিনের তাঁদের পারিবারের আর্থিক সমস্যার কথা অকপটে জানিয়ে দিলেন। জানালেন তাঁর মেয়ে পূজা ভাটের সেদিন সংসারের হাল ধরার কথা।
প্রসঙ্গত পূজা ভাট এই বিগ বস ওটিটির একজন প্রতিযোগী। মহেশ ভাট এসেছিলেন তাঁর পরিবারের একজন হিসাবে তাঁর সঙ্গে দেখা করতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…