Entertainment

সেদিন তিনি পরভিন ববিকে নিয়ে পালিয়েছিলেন, এতদিন পর স্বীকার করলেন মহেশ ভাট

বলিউডের চিত্রপরিচালকদের তালিকায় মহেশ ভাট একটা মাইলস্টোন। তিনি সেদিন পরভিন ববিকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। কেন সেকথা এতদিন পর ফাঁস করলেন মহেশ ভাট।

তখন শান সিনেমার কাজ চলছে। অনেক টাকার সিনেমা। সেই সিনেমায় অন্যতম ভূমিকায় ছিলেন অভিনেত্রী পরভিন ববি। কিন্তু অভিনয় করার মত অবস্থায় তিনি তখন ছিলেননা।

এদিকে সে সময় পরভিন ববির প্রেমে হাবুডুবু খাচ্ছেন মহেশ ভাট। তিনি তখনও মহেশ ভাট হয়ে উঠতে পারেননি। কিন্তু তিনি জানতেন কি মানসিক অবস্থার মধ্যে দিয়ে পরভিন যাচ্ছেন।

চিকিৎসকেরা সে সময় সাফ জানিয়ে দিয়েছেন পরভিন ববিকে ইলেকট্রিক শক দেওয়া ছাড়া উপায় নেই। কারণ তাঁকে স্বাভাবিক মানসিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সেটাই একমাত্র পথ।

তাও এই চিকিৎসা ৬ থেকে ৮ সপ্তাহ চালাতে হবে। তারপর পরভিন স্বাভাবিক জীবনের কাজে ফিরতে পারবেন। এদিকে সিনেমার চাপ রয়েছে।

পরিস্থিতি আন্দাজ করে সে সময় মহেশ ভাট পরভিন ববিকে নিয়ে পালিয়ে যান। সবকিছু থেকে অনেকটা দূরে। প্রেমিকা পরভিনকে নিয়ে ব্যাঙ্গালোরে চলে যান তিনি। সেকথা এতদিনে ফাঁস করলেন মহেশ ভাট। তবে বিষয়টি তিনি আকারে ইঙ্গিতে একটি সিনেমায় তুলে ধরেছেন আগেই।

২০০৬ সালে ‘ওহ লমহে’ নামে একটি সিনেমা মহেশ ভাট তৈরি করেছিলেন তাঁর নিজের জীবনের প্রেম কাহিনির ওপর। পরভিন ববির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ককেই তিনি পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেন।

সিনেমায় অভিনয় করেন কঙ্গনা রানাওয়াত এবং সাইনি আহুজা। সিনেমায় সাইনি আহুজা কঙ্গনাকে নিয়ে পালিয়ে যান দূরে এমনটা দেখানো হয়। যার মধ্যে দিয়ে মহেশ ভাট নিজের জীবনের সেই দিনের কথাই তুলে ধরেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026