Sports

পুনের অধিনায়ক পদ থেকে অপসারিত ধোনি

আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হল মহেন্দ্র সিং ধোনিকে। সোমবার আইপিএলের আগামী মরসুমের নিলাম। তার কয়েক ঘণ্টা আগে এত বড় সিদ্ধান্ত ঘোষণা করে চমকে দিলেন পুনের মালিক শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। ধোনির জায়গায় অধিনায়কত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, গতবারে পুনের দল ভাল ছিল। কিন্তু সেই মত পারফরমেন্স করতে পারেনি। তাই এই সিদ্ধান্ত।

এদিন মুখে না বললেও ধোনির অধিনায়কত্বের ওপর যে দলের মালিক আর ভরসা রাখতে পারছেন না তা এদিনের সিদ্ধান্ত থেকেই পরিস্কার। যদিও এই সিদ্ধান্তে অখুশি নন ধোনি। তিনি স্টিভকে যতটা সম্ভব সাহায্য করবেন বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। বরং অধিনায়কত্বের চাপ ঘাড় থেকে নেমে যাওয়ার পর এবছর আইপিএলে ব্যাটিং লাইনআপে ওপরের দিকেই দেখা যেতে পারে এমএসকে।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026