ফাইল : ব্যর্থ গেল ধোনির অসামান্য লড়াই, ছবি - আইএএনএস
২০১৬ সালে নয়ডার একটি আকাশচুম্বী টাওয়ারের হাউজিং প্রজেক্টে অন্যদের সঙ্গে ২টি ফ্ল্যাট বুক করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আম্রপালি হাউজিং প্রজেক্টে ধোনি সহ ১ হাজার ৮০০ জন ফ্ল্যাট বুক করেছিলেন।
বিপুল ব্যয় সাপেক্ষ এই আবাসন প্রকল্প এরপর এগোতে থাকে। ধোনি স্যাফায়ার ফেজ-১-এ ২টি ফ্ল্যাট সি-পি৫ এবং সি-পি৬ বুক করেছিলেন।
এদিকে এরমধ্যে নানা জটিলতার কারণে আম্রপালি হাউজিং প্রজেক্টের দেখভালে সুপ্রিম কোর্ট রিসিভার নিয়োগ করে। প্রবীণ আইনজীবী আর ভেঙ্কটরামানিকে রিসিভার হিসাবে নিযুক্ত করা হয়। এবার তিনি নির্দেশ দিয়েছেন যে ওয়েবসাইটের কাস্টমার ডাটায় যে ফ্ল্যাট গ্রাহকরা তাঁদের নাম সহ বিস্তারিত তথ্য আপলোড করেননি তাঁদের বুকিং বাতিল হয়ে যাবে।
কারণ সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে ওই ফ্ল্যাট বুকিং বেনামি ভাবে হয়েছিল। সেইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যাঁরা ফ্ল্যাট বুক করেছেন তাঁদের ফ্ল্যাটের বকেয়া টাকা ১৫ দিনের মধ্যে মেটাতে হবে।
বকেয়া টাকা মেটানোর জন্য মাত্র ১৫ দিন দেওয়ায় অনেক ক্রেতাই চাপে পড়েছেন। কারণ এই ফ্ল্যাটের অর্থ নেহাত কম নয়। যে তালিকায় রয়েছেন ধোনিও।
২০১৬ সালে এই প্রজেক্টে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ছিলেন। ধোনির মুখ ব্যবহার হচ্ছিল আম্রপালির প্রচারে। সেখানেই ২টি ফ্ল্যাট নিজের জন্য বুকও করেছিলেন ধোনি। কিন্তু এখন তাঁকে দ্রুত মেটাতে হবে বকেয়া টাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…