Entertainment

ধোনির পরিবারে এল নতুন অতিথি, ছবি দিলেন সাক্ষী

মহেন্দ্র সিং ধোনির পরিবারে এবার এল আরও এক অতিথি। যাকে পেয়ে আত্মহারা ধোনির পরিবার। আনন্দে নতুন অতিথির ছবিও পোস্ট করলেন ধোনিপত্নী সাক্ষী।

দিল্লিতে নিজের দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু করোনার কারণে মাঝপথেই বন্ধ হয় আইপিএল। ফলে যে যার বাড়ি ফিরে যান। ধোনি ফিরে আসেন রাঁচিতে।

রাঁচি শহর থেকে একটু বাইরেই তাঁর ৭ একর জমির ওপর রয়েছে ফার্ম হাউস। সেখানেই এখন অবসর কাটাচ্ছেন ধোনি। তবে এবার অবসরটা যেন আরও একটু আনন্দের। কারণ রাঁচিতে ফিরেই তাঁর পরিবারে যুক্ত হয়েছে আর এক অতিথি। একটি কালো ঘোড়া।

মহেন্দ্র সিং ধোনির কুকুর প্রেম অজানা নয়। তাঁর ৩টি কুকুর রয়েছে। বড় চেহারার কুকুর পছন্দের ধোনির। এবার তার চেয়েও বড় একটি পশু ঘরে আনলেন তিনি।

কালো ঘোড়াটিকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর পরিবারও। ধোনি পত্নী সাক্ষী ধোনি ঘোড়াটির ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে ঘোড়ার নামকরণও হয়ে গেছে। নাম দেওয়া হয়েছে চেতক।

এরমধ্যেই চেন্নাই দলের আর এক তারকা ক্রিকেটার রবীন্দর জাদেজা তাঁর ৩টি ঘোড়ার ছবি পোস্ট করেছেন। জাদেজার ঘোড়া পোষার আগ্রহ নতুন নয়।

তাঁর কাছে ৩টি ঘোড়া রয়েছে। এবার এই ঘোড়া পোষার তালিকায় যুক্ত হল মহেন্দ্র সিং ধোনির নামও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026