মোনাকোর ডাকটিকিটে মহাত্মা গান্ধী, ছবি - আইএএনএস
এবার মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী। ফলে জাতির জনককে নিয়ে একটা বাড়তি উন্মাদনা কাজ করছে। প্রত্যেক স্কুলে এবার মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী বিশেষভাবে পালন করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারও। এছাড়া ২ অক্টোবর উপলক্ষে একগুচ্ছ অনুষ্ঠানও রয়েছে। ভারতের মাটিতে মহাত্মা গান্ধীকে নিয়ে উন্মাদনা থাকতেই পারে। তবে বিদেশের মাটিতেও কম নেই। মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকীকে সামনে রেখে ফ্রান্স সংলগ্ন নগর রাষ্ট্র মোনাকো একটি নতুন ডাকটিকিট প্রকাশ করেছে।
একটিই রং ব্যবহার হয়েছে টিকিটটিতে। টিকিটটির দাম হচ্ছে ২.১০ ইউরো। যেহেতু মোনাকোতে ইউরো চলে, তাই টিকিটে ইউরো দিয়ে দাম নির্ধারিত হয়েছে। এমন ৪০ হাজার ডাকটিকিট ছেপেছে মোনাকোর ডাক বিভাগ। যা ২ অক্টোবরই বাজারে ছাড়া হচ্ছে। এই ডাকটিকিট সাধারণ মানুষ কিনে খামে সাঁটতে পারবেন। গান্ধীজিকে স্মরণ করেই এই বিশেষ উদ্যোগ বলে মোনাকোর ডাক বিভাগ জানিয়েছে।
গত অগাস্টে সৌদি আরবের যুবরাজের উপস্থিতিতে সেখানে গান্ধীজির ১৫০ তম জন্মবার্ষিকীকে স্মরণে রেখে একটি ডাকটিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরবের পর এবার মোনাকোতেও গান্ধীজি জায়গা পেলেন খামে। এটা অবশ্য একজন ভারতীয়ের কাছে অত্যন্ত গর্বের। ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…