World

মূল্য শূন্য, মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষে আসছে ১২টি স্মারক ব্যাঙ্ক নোট

এসব ব্যাঙ্ক নোটের কোনও মূল্যমান নেই। ভ্যালু হল শূন্য। তবে তার মূল্য আছে। কারণ মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে এই ব্যাঙ্কনোটগুলি প্রকাশ্যে আসতে চলেছে। ১২টি স্মারক নোট আনতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহির একটি সংস্থা। এমন নোট এই প্রথম আসছে। অদ্যাবধি বিশ্বে এমন স্মারক নোট দেখা যায়নি। এই সিরিজের ১২ ধরনের নোটের বৈশিষ্ট্যই হল এই নোট দিয়ে কিছু কেনা যায়না। বরং এই নোটই মোটা অঙ্কের অর্থ ব্যয় করে কিনতে হবে। তাও আবার লিমিটেড এডিশন।

সিরিজের ১২ ধরণের নোটের মধ্যে প্রথম ২ ধরণের নোট কেবল ৫ হাজার করেই ছাপা হবে। মহাত্মা গান্ধীকে সম্মান জানিয়ে এই নোট বাজার থেকে কিনতে হবে। তবে মাত্র ৫ হাজারটি করে নোট ছাপা হওয়ায় অর্থ থাকলেও কেনাটা সহজ হবেনা। দুবাইয়ের নামিসবিং গ্রুপ জানিয়েছে, তারা এই নোটগুলি বিশ্বের কয়েকটি মাত্র বাছাই করা বিপণিতে বিক্রির বন্দোবস্ত করবে। এছাড়া অনলাইনে পাওয়া যাবে নোটগুলি।

১২টির সিরিজের প্রথম ২টি নোটই এখন বাজারে আসছে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ২ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে সিরিজের সব নোট বাজারে আনা হবে। মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষকে সম্মান জানিয়ে এই ভাবনার অভিনবত্বের তারিফ করছেন অনেকেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026