National

ওয়াকআউট করল বিজেপি, সহজে শক্তির প্রমাণ দিলেন উদ্ধব

মহারাষ্ট্র বিধানসভায় উদ্ধব ঠাকরে সরকার তাদের সংখ্যা শক্তির প্রমাণ দিল সহজেই। বৃহস্পতিবার শপথগ্রহণ পর্ব সম্পূর্ণ হয়েছে। বাকি ছিল উদ্ধব ঠাকরে সরকারকে তাদের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ দেওয়ার। তা তারা সহজেই করে দেখাল। মহারাষ্ট্র বিধানসভায় আসন সংখ্যা ২৮৮। সরকার গড়তে কমপক্ষে ১৪৫ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। সেখানে এদিন ১৬৯ জন বিধায়কের সমর্থন পেল নতুন সরকার। ফলে হেলায় জয় এল।

শনিবার এই ভোটাভুটি বয়কট করে বিজেপি। ভোটাভুটি শুরুর আগে তারা কক্ষ ছেড়ে ওয়াকআউটও করে। ফলে কার্যত ফাঁকা মাঠেই গোল দিল ত্রিশক্তিতে তৈরি মহারাষ্ট্র সরকার। বিজেপির রয়েছে ১০৫ জন বিধায়ক। তাঁরা এদিন বেরিয়ে যান। সেইসঙ্গে বিজেপির সমর্থক কয়েকজন নির্দল বিধায়কও বেরিয়ে যান। ৪ জন বিধায়ক এদিন অনুপস্থিত ছিলেন। এর বাইরে এদিন পুরো সমর্থনই গেল সরকারের তরফে।

মহারাষ্ট্রে শিবসেনার দখলে রয়েছে ৫৬টি আসন। এনসিপি-র দখলে রয়েছে ৫৪টি আসন। কংগ্রেসের দখলে রয়েছে ৪৪টি আসন। যা মোটামুটি স্থির হয়েছে তাতে মুখ্যমন্ত্রীত্ব শিবসেনার হাতে রয়েছে। আর ২ উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন ২ দল এনসিপি ও কংগ্রেস থেকে। এই সরকার ৫ বছর পুরো কাজ করবে বলেই দাবি করেছে শিবসেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026