National

দোলের সকালে মহাকালেশ্বর মন্দিরের গর্ভগৃহে আগুন

দোলের সকাল মানেই মন্দিরে মন্দিরে বিশেষ পুজোর ব্যবস্থা। মহাকালেশ্বর মন্দিরেও সকালে আরতি হচ্ছিল। সেই সময় গর্ভগৃহে আগুন ছড়িয়ে পড়ে।

দোলের সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো চলছিল। পুজো উপলক্ষে ভক্তের ঢল নেমেছিল। আরতি চলায় তখন গর্ভগৃহে পুরোহিতরা তো ছিলেনই, সেই সঙ্গে ভক্তরাও উপস্থিত ছিলেন। চলছিল ভস্ম আরতি। সেই সময় হোলি উপলক্ষে আবির ছড়িয়ে দেওয়া হচ্ছিল গর্ভগৃহে।

হাওয়ায় উড়ছিল আবির। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই আবির বা ফাগ আরতির আগুনের সংস্পর্শে এসেই আগুন ছড়িয়ে পড়ে গর্ভগৃহে।

প্রত্যক্ষদর্শীরাও তেমনই জানিয়েছেন। গর্ভগৃহ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। দ্রুত সেই আগুন ১৪ জন পুরোহিতের শরীর স্পর্শ করে। তাঁদের গায়ে আগুন লেগে যায়।

মহাকালেশ্বর মন্দিরে আগুন দেখে ছোটাছুটি শুরু হয়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুভ দিনের সকালে উৎসবের আনন্দ দ্রুত বদলে যায় আতঙ্কের আবহে।

আহত ১৪ জন পুরোহিতকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন নিয়ন্ত্রণেও এনে ফেলা হয় দ্রুত। ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে ঘটনা ঘটল তা প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে জানার চেষ্টা চলছে।

দোল উপলক্ষে বহু মন্দিরেই এদিন সকাল থেকে ভক্তের ঢল নেমেছে। অনেকেই এই পুণ্য তিথিতে দেবতার সঙ্গে রংয়ের উৎসবে মেতে উঠতে মন্দিরে হাজির হন। পুজো দেন। ফাগ ছড়িয়ে দেন। মহাকালেশ্বর মন্দিরেও তেমনই ভিড় জমেছিল। সেখানে এমন একটা ঘটনা ভক্তদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করল।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026