National

‘ছোটি কাশী’-তে শুরু মহাশিবরাত্রি উৎসব, হাজির ২১৬টি বিগ্রহ

আশপাশের যত শহর, গ্রাম রয়েছে, আর সেখানে যত মন্দির রয়েছে, সেখান থেকে বিগ্রহদের আনা হয় হিমাচল প্রদেশের মান্ডি শহরে। মহাশিবরাত্রির পরদিন থেকে এখানে বিগ্রহদের এনে শুরু হয় মহাশিবরাত্রি উৎসব। যা চলে ৭ দিন। ইতিহাস বলছে ১৫২৬ সালে মান্ডি শহরের গোড়াপত্তন করেন অজবর সেন নামে এক রাজা। যেহেতু তিনি একটি শহরের গোড়াপত্তন করতে চলেছেন তাই আশপাশের বিভিন্ন মন্দির থেকে বিগ্রহদের নিয়ে আসা হয় এই মান্ডিতে। পরবর্তীকালে তাই এই মান্ডির নাম হয় ‘ছোটি কাশী’। সেই যে একটা ধারা জন্ম নিয়েছিল, তা আজও অম্লান। এখনও মহাশিবরাত্রির পরদিন মান্ডি মেতে ওঠে উৎসবের মেজাজে। সেজে ওঠে শহর।

প্রশাসন বলছে এবার ২১৬টি বিগ্রহ উৎসবে এসেছেন। সারা দেশ সোমবার মহাশিবরাত্রি পালন করেছে। গভীর শ্রদ্ধার সঙ্গে সেই উৎসব মান্ডিতে শুরু হল মঙ্গলবার। চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এদিন এই উৎসবের সূচনা করেন। উৎসবের শেষ দিনে আসবেন রাজ্যের রাজ্যপাল আচার্য দেবব্রত।

উৎসবের এই ৭ দিনের মধ্যে ৩টি শোভাযাত্রা বার হয়। মঙ্গলবার ছিল প্রথম দিন। এদিন বার হয় ‘জালেব’ নামে একটি শোভাযাত্রা। এই শোভাযাত্রার পুরোভাগে থাকেন শ্রীবিষ্ণুর দেহধারী ভগবান মাধো রাই। তাঁর পিছনে সুন্দর করে সাজানো পালকিতে থাকেন বিভিন্ন জায়গা থেকে আসা বিগ্রহরা। এই শোভাযাত্রা গিয়ে শেষ হয় মান্ডির ভূতনাথ মন্দিরে। আরও ২টি শোভাযাত্রা বার হবে। একটি বার হবে আগামী ৮ মার্চ। আর শেষেরটি বার হবে উৎসবের শেষ দিন ১১ মার্চ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026