SciTech

দেশে সাড়ে ৩ কোটি বছর আগে ছিল অতিকায় জীবটি, উদ্ধার জীবাশ্ম

বিশ্বাস করা কঠিন তো বটেই। এ দেশের মাটিতে যদি এমন সাড়ে ৩ কোটি বছর আগের অতিকায় সরীসৃপটির খোঁজ মেলে তবে তো বিজ্ঞানীদেরও থমকে যাওয়ারই কথা।

এ সময়টাকে বলা হয়ে থাকে প্যালিওজেন যুগ। তখন ছিল গন্ডোয়ানা ল্যান্ড। সে সময় ভারতের মাটিতে ঘুরে বেড়াত এক অতিকায় সরীসৃপ। যা আদপে একটি সাপ।

ম্যাডসোয়াদি সাপ ছিল আকারে বিশাল। তখন অবশ্য প্রাণ মাত্রই ছিল বিশাল। তেমন এক সরীসৃপের জীবাশ্ম পাওয়া গেল ভারতের লাদাখে। ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে এই সাপের দেখা মিলেছিল।

যা মনে করা হত তার চেয়ে আরও অনেক বেশি সময় এই সাপ ঘুরে বেড়াত লাদাখের মাটিতে। যা অবাক করছে বিজ্ঞানীদের। ফলে এতদিনের ধারনা অনেকটাই বদলে যেতে চলেছে। এই সাপ আরও বেশি সময় গন্ডোয়ানা ল্যান্ডের জমিতে স্বচ্ছন্দে ঘুরত।

আগামী দিনে যখন গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে যায় তখন অস্ট্রেলিয়াই ছিল সেই মহাদেশ যেখানে এই দানবীয় ম্যাডসোয়াদি সাপের বংশধররা বেঁচে ছিল। যাদের ডাকা হত ট্যাক্সন ওনাবি নামে।

এখন যখন দেখা যাচ্ছে যে এই সাপ সাড়ে ৩ কোটি বছর আগেও ছিল তখন বিজ্ঞানীরা মনে করছেন প্যালিওজেন যুগের প্রায় শেষপর্যন্ত তাহলে এই সাপের অস্তিত্ব ছিল। যে ধারনা তাঁদের আগে ছিলনা। কিন্তু লাদাখে এই সাপের জীবাশ্ম পাওয়া এবং তার সময়কাল পুরো ধারনা বদলে দিয়েছে।

গবেষণা জানাচ্ছে অন্য জায়গা থেকে আগেই বিলুপ্ত হওয়ার পরও এই ম্যাডসোয়াদি সাপ ভারতের লাদাখ অঞ্চলে ঘুরে বেড়াত। আর এর কারণ এখানকার তখনকার সময়ের জলবায়ু। সেই জলবায়ুই এদের আরও বেশি সময় এই বিশ্বে থাকার পথ পরিস্কার করে দিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026