Sports

পুরস্কার নিয়ে মস্করা, আগে ছিল পুরুষাঙ্গ, এখন হয়েছে স্ত্রী অঙ্গ

একটি পুরস্কার নিয়ে ইন্টারনেটে মস্করা চলছে। চটুল বাক্যের তির ওই পুরস্কারের ট্রফি ঘিরে। অত্যন্ত সম্মানজনক এই পুরস্কার নিয়ে ইন্টারনেটে হাসিঠাট্টা ছড়িয়ে পড়েছে।

টেনিস খেলার খবর যাঁরা রাখেন বা টেনিস জগতের সঙ্গে যুক্ত মানুষজন জানেন মাদ্রিদ ওপেন টেনিস প্রতিযোগিতার কদর কতটা। প্রতিযোগিতায় বিজেতার হাতে ওঠে একটি ট্রফি। যা অবশ্যই তাঁর টেনিস জীবনের অন্যতম পাওনা হয়ে থাকে।

মাদ্রিদ ওপেন কিন্তু খুব পুরনো প্রতিযোগিতা নয়। ২০০২ সালে এই প্রতিযোগিতা শুরু হয়। তবে এই প্রতিযোগিতা কেবল পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সীমিত ছিল। মহিলাদের জন্য এই টেনিস প্রতিযোগিতা ছিলনা। পরে অবশ্য মহিলারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান।

এই প্রতিযোগিতা শুরুর পর ২০১১ সালে তার দশম বর্ষপূর্তিতে প্রতিযোগিতার বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় একটি অভিনব ডিজাইনের ট্রফি। যা সাড়ে ৭ কেজির ছিল।

যার মধ্যে সাড়ে ৬ কেজি ছিল সোনা। এছাড়া হিরে দিয়ে সাজানো হয়েছিল সেটিকে। এই প্রতিযোগিতায় এবার যে ট্রফিটি ডিজাইন করা হয়েছে সেটি ২০১১-টির থেকে আলাদা।

টেনিস অনুরাগীরা এই ২টি ট্রফিকে ব্যাখ্যা করছেন পুরুষাঙ্গ ও স্ত্রী গোপনাঙ্গ হিসাবে। ঠাট্টার ছলেই তাঁরা জানিয়েছেন ২০১১ সালের ট্রফিটি ছিল পুরুষাঙ্গের আদলে। আর এখন যে নতুন ট্রফি দেওয়া হচ্ছে সেটি স্ত্রী যোনির আদলে তৈরি করা হয়েছে।

পুরোটাই মস্করা। তবে এই মস্করায় এখন মেতে আছেন টেনিসমোদীরা। নেটিজেনদের এই হাসিঠাট্টা এতটাই চলছে যে এটি অচিরেই খবরে জায়গা করে নিয়েছে। প্রসঙ্গত টেনিস জগতের এই প্রতিযোগিতায় কিন্তু বিশ্বের প্রথমসারির টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণ করতে দেখা গেছে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026