ম্যাডোনা, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @Madonna
ম্যাডোনা আজও এমন এক নাম যা সমান আকর্ষণ নিয়ে বিভিন্ন বয়সের কাছে দিব্যি বেঁচে আছে। বর্তমানে ৬৪ বছরের পপ তারকা ৩০ বছর আগে তখন দুনিয়া কাঁপাচ্ছেন। সবে প্রকাশিত হয়েছে তাঁর পঞ্চম স্টুডিও অ্যালবাম ইরোটিকা।
গোটা বিশ্বের কাছে ম্যাডোনা মানে শুধু পপ সঙ্গীত নয়, বরং উপরি পাওনা। সেই সময় নিউ ইয়র্ক এবং মায়ামি-তে বিখ্যাত এক ফটোগ্রাফারের ক্যামেরায় বন্দি হয় ম্যাডোনার একের পর এক পোশাকহীন ছবি।
শরীরে সুতোর লেশমাত্র নেই। সেইসব ছবি একসঙ্গে করে সে সময় একটি বই প্রকাশিত হয়। যার ১৫ লক্ষ কপি বিক্রি হয় বিশ্বজুড়ে। অবশ্যই সেই বইয়ের মূল আকর্ষণ ছিল ম্যাডোনার পোশাকহীন ছবি।
এবার সেইসব ছবি ৩০ বছর পর নিলামে উঠছে। ছবির দাম শুরু হবে ৪৯ হাজার ডলার দিয়ে। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৪০ লক্ষ টাকার মত। যদিও সেটা বেস প্রাইস। তারপর তার ওপর যত পর্যন্ত দাম ওঠে।
ক্রেতারা যে নিলামের মঞ্চে দর হাঁকায় কার্পণ্য করবেন না তা অনুমেয়। তারওপর যখন যে ছবি বিক্রি হবে তার ওপর ম্যাডোনা নিজে হাতে সই করে দেবেন। সেটা আবার উপরি পাওনা।
ফলে এই নিলামের লড়াইয়ে এক চুল জমি কেউ ছাড়বেন না তা বলাই বাহুল্য। প্রসঙ্গত হালে ম্যাডোনার একটি উর্ধ্বাঙ্গ অনাবৃত ছবি সমালোচনার মুখে পড়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…