Entertainment

মাধুরী দীক্ষিতের অজানা কথা বলে দিলেন শ্রীদেবীর স্বামী

মাধুরী দীক্ষিতকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার পড়েনা। বনি কাপুরও পরিচিত মুখ। সেই বনি এবার মাধুরী সম্বন্ধে এক অজানা কথা সকলকে বলে দিলেন।

বলিউড কিংবদন্তিদের মধ্যে অবশ্যই মাধুরী দীক্ষিত একজন। নায়িকা হিসাবে চিরকাল তাঁর নাম বলিউডের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বনি কাপুরের সিনেমা পুকার-এ মাধুরীর অভিনয় এখনও মনে রয়েছে অনেকের। বনি কাপুর বলিউডের পরিচিত প্রযোজকদের অন্যতম।

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী। সেই বনি কাপুর হাজির হয়েছিলেন টিভি রিয়েলিটি শো ঝলক দিখলা জা অনুষ্ঠানে। সেই এপিসোডে প্রতিযোগীরা বনি কাপুরের সিনেমার গানের ওপর নাচ পরিবেশন করছিলেন। এখানে এক প্রতিযোগী মাধুরী দীক্ষিতের অন্যতম সেরা নাচগুলির একটি ‘কে সেরা সেরা’ স্টেজে তুলে ধরেন।

কে সেরা সেরা গানে প্রভুদেবা এবং মাধুরী দীক্ষিতের নাচের যুগলবন্দী ভারতীয় সিনেমার মনে রাখার মত নাচগুলির একটি। বনি কাপুর এই নাচ তৈরির সময় মাধুরী কি করেছিলেন জানান।

বনি জানান, মাধুরী এই নাচটি তুলতে ৯ দিন ধরে পরিশ্রম করেছিলেন। টানা ৯ দিন ধরে তিনি অনুশীলন করে গিয়েছিলেন এই নাচটি যাতে একদম সঠিক হয় সেজন্য।

বনি কাপুরের এই কথায় মাধুরীর নাচের প্রতি অধ্যবসায় আরও একবার জানতে পারা গেল। একটি গানের সঙ্গে অভিনেতা অভিনেত্রীদের নাচতে দেখে দর্শকরা আনন্দ পান। তাঁদের মনে থেকে যায় অনেক নৃত্য ভঙ্গি।

কিন্তু তা এতটা সুন্দরভাবে পরিবেশিত করতে অভিনেতা অভিনেত্রীদের কতটা অধ্যবসায় ও পরিশ্রম থাকে তা মাধুরীর এই ৯ দিনের পরিশ্রম থেকে পরিস্কার। যাঁরা নাচেই ভবিষ্যৎ গড়তে চান তাঁদের জন্যও এ এক দারুণ উদাহরণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026