Entertainment

একদমই ইচ্ছা ছিলনা নাচার, সেই নাচই মাধুরী দীক্ষিতের জীবনে তৈরি করে ইতিহাস

তাঁর ছেলের যখন মাত্র ৩ বছর বয়সের তখন থেকে সে পছন্দ করত। সেই পছন্দ আজও বহাল রয়েছে। সেকথা এবার সকলের সামনে বলে দিলেন মাধুরী দীক্ষিত।

বলিউডে তিনি একটা যুগ তৈরি করেছিলেন। তিনি মাধুরী দীক্ষিত। বলিউডেরে সর্বকালের অন্যতম সেরা নায়িকা। আজও তাঁর রূপের যাদু মুগ্ধ করে নতুন প্রজন্মকেও।

সেই মাধুরী দীক্ষিতের ছেলে তার ছোট্ট বয়স থেকে কার গান পছন্দ করে এবং কোন গান পছন্দ করে তা এবার সকলকে জানিয়ে দিলেন মাধুরী। ইন্ডিয়ান আইডল ১৩-র মঞ্চে এসে মাধুরী হিমেশ রেশমিয়ার দিকে তাকিয়ে বলেন, তাঁর ছেলে হিমেশের এক অন্ধ ভক্ত।

হিমেশ যখন তাঁর অন্যতম হিট গান ‘ঝলক দিখলা যা’ গেয়েছিলেন তখন মাধুরীর ছেলের বয়স ছিল ৩ বছর। সেই ছোট্ট বয়সেই তার এই গান ভাল লেগে গিয়েছিল। এখনও সে হিমেশের গানের অন্ধ ভক্ত। একথা মাধুরী সকলের সামনে প্রকাশ করেন।

মাধুরী এই মঞ্চে এসে স্মৃতিচারণেও ডুবে যান। মাধুরী বলেন, তাঁর সিনেমা জীবনের অন্যতম হিট সাজন-এ একটি গান ছিল। গানটি ছিল তু শায়র হ্যায় ম্যায় তেরি শায়রি।

এই গানে মাধুরী কীভাবে নাচবেন তা দেখিয়ে দিচ্ছিলেন কোরিওগ্রাফার চিন্নি প্রকাশ। গানের সঙ্গে কীভাবে নাচতে হবে তা চিন্নি প্রকাশ দেখিয়ে দিতে তা একেবারেই পছন্দ হয়নি মাধুরীর। তিনি তা স্পষ্ট করে বলেও দেন।

কিন্তু চিন্নি প্রকাশ সেদিন তাঁকে বলেছিলেন ওই হুক স্টেপটিই করতে। এটাও বলেছিলেন যে ওই নাচই সকলের মন জয় করবে। মাধুরী বলেন, সেটাই সত্যি হয়। মাধুরীর ওই গানের সঙ্গে নাচটি প্রত্যেক দর্শকের ভাল লাগে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026