Entertainment

পিয়ানো বাজানোর দৃশ্যের আসল কারসাজি ফাঁস করলেন মাধুরী দীক্ষিত

৩২ বছর আগের সুপারহিট সিনেমা সাজন-এর গোপন কথা এতদিন পর ফাঁস করে দিলেন মাধুরী দীক্ষিত। পিয়ানো বাজানোর সময় কি কারসাজি করা হয়েছিল জানিয়ে দিলেন তিনি।

১৯৯১ সালে বলিউডে তোলপাড় ফেলে দিয়েছিল একটি সিনেমা। বলিউড তারকা সঞ্জয় দত্ত, সলমন খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত সেই সুপারহিট সিনেমা সাজন হইচই ফেলে দিয়েছিল তার গানের জন্য।

নাদিম-শ্রবণের সুর আর সমীরের লেখা গানের কথার যুগলবন্দি বলিউডের ৩ সুপারহিট নায়ক নায়িকার ছোঁয়ায় আরও জীবন্ত হয়ে উঠেছিল। সেই সাজন সিনেমার প্রতিটি গানই হিট। যারমধ্যে ১টি গান ছিল বহুত পেয়ার করতে হ্যায় তুমকো সনম গানটি।

সিনেমায় মাধুরী দীক্ষিত, যাঁর সিনেমায় নাম ছিল পূজা সাক্সেনা, তাঁকে ১টি পিয়ানো বাজিয়ে অডিটোরিয়ামে গানটি গাইতে দেখা যায়। সেখানে পুরো গানটি জুড়ে মাধুরীকে পিয়ানো বাজাতে দেখা গিয়েছিল ঠিকই, কিন্তু পুরো দৃশ্যায়নে কোনও সময় পিয়ানোর রিডে আঙুল দিতে দেখা যায়নি।

বোঝা যাচ্ছিল মাধুরী পিয়ানো বাজিয়ে গানটি গাইছেন। কারণ পিয়ানো জুড়ে ছিল কেবল সাদা ধোঁয়া। যা পিয়ানোর রিড বলেই নয়, গোটা পিয়ানো জুড়েই ভরেছিল সারাক্ষণ।

৩২ বছর পর ইন্ডিয়ান আইডল ১৩-এ এসে প্রতিযোগী সেঁজুতি দাসের গান শোনার পর মাধুরী জানান গানটি তাঁকে সেই পুরনো দিনের কথা মনে পরিয়ে দিল। যখন পিয়ানো জুড়ে বার হচ্ছিল সাদা ধোঁয়া।

মাধুরী বলেন, পিয়ানোর ওপর সে সময় প্রচুর ড্রাই আইস রাখা হয়েছিল। যাতে প্রচুর সাদা ধোঁয়া ওঠে। ক্যামেরায় যা দেখতে পাওয়া যায়। পিয়ানোর ওপর ড্রাই আইস রেখে সেই সাদা ধোঁয়ার কথা এদিন কার্যত ফাঁস করে দেন মাধুরী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026