ফাইল : মাধুরী দীক্ষিত, ছবি - আইএএনএস
সেলেব্রিটিদের পছন্দের কাজ, তাঁদের ভালোলাগা, মন্দ লাগা, সময় কাটানো সহ তাঁদের ব্যক্তিগত জীবন। সাধারণ মানুষ সবসময়ই জানতে পছন্দ করেন। আর সেলেব্রিটি যদি কোনও চিত্র তারকা হন তাহলে তো কথাই নেই। যেমন মাধুরী দীক্ষিত। বলিউড কাঁপানো এই অভিনেত্রী এখন বাড়িতেই সময় কাটাচ্ছেন। তিনি কেমন করে সময় কাটাচ্ছেন তা অবশ্যই জানতে ইচ্ছুক বহু সাধারণ মানুষ। মাধুরী এবার তাঁর লকডাউন জীবনে কোন কাজটা সবচেয়ে বেশি আনন্দের সঙ্গে করছেন সেটাই সকলকে জানালেন।
ইন্সটাগ্রামে মাধুরী একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে তিনি তাঁর পোষ্য কার্মেলোর সঙ্গে রয়েছেন। এই সারমেয়টি তাঁর বড্ড পছন্দের। মাধুরী লিখেছেন কার্মেলোর সঙ্গে সময় কাটাতে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন। এছাড়া মাধুরী আর কী কী করছেন? মাধুরী জানিয়েছেন, কার্মেলোর সঙ্গে সময় কাটানো ছাড়াও তিনি তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। টুকটাক রান্না করছেন। কত্থক নাচের অনুশীলন করছেন। বইও পড়ছেন।
মাধুরী লিখেছেন তিনি তাঁর পছন্দের সারমেয়টির সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করেন। তিনি পাল্টা জিজ্ঞেস করেছেন অন্যরা কী পছন্দ করেন? অনুরাগীদের সঙ্গে তিনি সরাসরি বার্তালাপের জন্য ট্যুইটারকে বেছে নিয়েছেন। প্রসঙ্গত মাধুরীর পছন্দের সারমেয় কার্মেলোর কথা যাঁরা জানেন এবং যাঁরা মাধুরীর সব পোস্ট করা ভিডিও দেখেন, তাঁরা জানেন কিছুদিন আগে মাধুরী একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায় মাধুরী যখন নাচের অনুশীলন করছিলেন তখন তাঁর সঙ্গে নাচার চেষ্টা করছে কার্মেলোও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…