বিশ্বের অন্যতম বৃহৎ হারমোনিকা প্রতিযোগিতার আসর বসেছে, আর তাতে ভারতের অংশগ্রহণ থাকবে না তাও কি হয়? বেজিং-এ আয়োজিত দ্বাদশ এশিয়া প্যাসিফিক হারমোনিকা ফেস্টিভ্যালে দেশের হয়ে সেই প্রতিনিধিত্ব করলেন বোলপুরের মাধবরঞ্জন সেনগুপ্ত।
প্রতি ২ বছর অন্তর এশিয়ার কোনও না কোনও দেশে এই হারমোনিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবছর ৪ অগাস্ট চিনের বেজিং-এ শুরু হয় এই প্রতিযোগিতা। এশিয়া প্যাসিফিক দেশগুলির বিভিন্ন বয়সের প্রতিযোগীরা স্বদেশী ও পাশ্চাত্য সঙ্গীতে ভরিয়ে তোলে মঞ্চ। তারই মাঝে এক টুকরো রবীন্দ্রসঙ্গীতের ঝলক তুলে ধরেন মাধবরঞ্জন। মাউথরগানে ‘আধেক ঘুমের নয়ন চুমে’ বাজিয়ে ঘুম ভাঙিয়ে দেন বিশ্ববাসীর।
পেশায় বীরভূম চাইল্ড লাইনের জেলা কাউন্সিলর মাধববাবু কলকাতায় মাউথরগান শেখেন। একমাত্র ভারতীয় হিসাবে প্রথমবার এত বড় মঞ্চে একেবারে সোনা জিতে নেন তিনি। অ্যাডাল্ট ক্রোমাটিক সোলো বিভাগে সেরার সম্মান জেতেন তিনি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…