মদন মিত্র, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @madanmitraoff
মঙ্গলবার সকালে হুলস্থূল পড়ে যায় ভবানীপুরের একটি শতাব্দী প্রাচীন বাড়িতে। প্রায় দেড়শো বছরের পুরনো এই বাড়ি কামারহাটির বিধায়ক তথা রাজ্য রাজনীতির পরিচিত মুখ মদন মিত্রের বসতবাড়ি। এই বাড়িতেই সোমবার রাতে ছিলেন মদন মিত্র।
প্রতিদিন যে এই বাড়িতেই থাকেন এমনটা না হলেও সোমবার রাতে এখানেই ছিলেন। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, ছেলে, বৌমারা।
মদনবাবু জানান মঙ্গলবার ভোরের দিকে তাঁর ঘুম ভেঙে যায়। তখনই তিনি ধোঁয়া দেখতে পান। তাঁরা সকলে দোতলায় থাকলেও দেখেন একতলায় একটি ঘরে আগুন জ্বলছে। আর দেরি না করে আগে যে যে অবস্থায় ছিলেন দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসেন।
দ্রুত দমকলমন্ত্রী সুজিত বসুকে ফোন করেন মদন মিত্র। অল্প সময়ের মধ্যেই হাজির হয় দমকলের ৩টি ইঞ্জিন। ৩টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।
আগুন লাগার পর দ্রুত বাইরে বেরিয়ে আসার পর মদন মিত্র জানান কোনোক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন। অনেক পুরনো দিনের আসবাব জিনিসপত্র পুড়ে গেলেও মদনবাবু জানান তাঁর পরিবার সুস্থ আছে। তাঁদের কিছু হয়নি এই তাঁর কাছে যথেষ্ট।
এদিন বাইরে বার হওয়ার পর মদনবাবু অসুস্থও হয়ে পড়েন। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে কিছু প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…