SciTech

জিমে না গিয়েও এরা বডিবিল্ডার, অতিশক্তিশালী এক রহস্যময় পোকা

প্রকৃতি এদের উপর বোধহয় একটু বেশিই সদয়। এই বডিবিল্ডার পোকাকে জিমে গিয়ে ঘাম ঝরাতে হয়না। পোকাটির শারীরিক গঠন অবাক করে দিয়েছে জীববিজ্ঞানীদের।

মানুষকে বাইসেপ গড়ে তুলতে জিমে গিয়ে কতই না কসরত করতে হয়। কিন্তু এই ধরিত্রীতে এমনও জীব আছে, যাদের স্বয়ং সৃষ্টিকর্তা পেশীবহুল করেই পাঠিয়েছেন।

প্রকৃতি এদের উপর বোধহয় একটু বেশিই সদয়। ভারত মহাসাগরের অন্যতম দ্বীপ মাদাগাস্কারের এই ‘বডিবিল্ডার’ পোকাকে জিমে গিয়ে ঘাম ঝরাতে হয়না।

উজ্জ্বল রঙের এই পোকার বিজ্ঞানসম্মত নাম অঙ্কডোপাস ব্রংনিয়ারটি। হালে মাদাগাস্কারের শুষ্ক অরণ্যে পাওয়া গেল এই শক্তিশালী পোকাকে।

প্রায় আড়াই ইঞ্চি লম্বা নতুন প্রজাতির এই রঙিন কীটটি বিশ্বের অন্যতম দীর্ঘ ও ভারী পোকা। পোকাটির শারীরিক গঠন অবাক করে দিয়েছে জীববিজ্ঞানীদের।

পেশিবহুল ক্যাটিডিড প্রজাতির এই কীটের মেজাজ কিন্তু বেশ মারমুখী। এদের খপ্পরে পড়লে এরা তাদের সামনের পা দুটো দিয়ে শিকারকে চেপে ধরে। তারপর বসায় মরণ কামড়।

সাধারণত ক্যাটিডিড প্রজাতির কীটেরা স্বভাবে শান্ত হয়ে থাকে। ৭ রকম প্রজাতির মধ্যে এই নতুন প্রজাতির ক্যাটিডিডের আক্রমণাত্মক স্বভাবে স্বভাবতই বিস্ময় প্রকাশ করেছেন গবেষকরা।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026