৫০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর প্লেগের প্রাদুর্ভাবের সাক্ষী থাকল আফ্রিকার মাদাগাস্কার। কালো মৃত্যুর কবলে পড়ে ইতিমধ্যেই এই দ্বীপরাষ্ট্রের প্রায় ১৫০ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাদাগাস্কার বিশ্বের অন্যতম প্লেগ প্রবণ দেশ। রাজধানী শহর আন্তানানারিভো সহ দেশের অন্যান্য উপকূল লাগোয়া শহরেও ছড়িয়ে পড়ছে এই মারণ ব্যাধি। চিকিৎসকদের দাবি, কাশি এবং হাঁচির মাধ্যমেই এই রোগ ছড়াচ্ছে।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এবং মাদাগাস্কার সরকারের যৌথ চিকিৎসা পরিষেবায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১০ শতাংশে বেঁধে রাখা সম্ভব হয়েছে। তবে আতঙ্ক ছড়িয়েছে। মারণ ব্যাধি যাতে আরও ছড়িয়ে না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছে।
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…