১৭ বছরে একাই আকাশে ডানা কিশোরের স্বপ্ন, সত্যি হল ১৮৩ দিনে

এ গল্প স্বপ্ন সত্যি হওয়ার গল্প। এক দুঃসাহসী কিশোরের গল্প। যে ৮০ দিনে না পারলেও ১৮৩ দিনে বিশ্ব ঘুরে ফিরে এল ঘরে। মেঘের ফাঁকে খেলার ছলেই ভ্রমণ সারল সে।

কোথাও মেঘ, কোথাও বৃষ্টি তো কোথাও ঝলমলে রোদ। কোথাও সবুজ অরণ্য, তো কোথাও সুনীল সমুদ্র তো কোথাও ধুধু বালির প্রান্তর। আবার কোথাও ঘিঞ্জি শহর। আকাশ থেকে সবই যেন অন্যরকম সুন্দর। সেই আকাশেই একা উড়ে চলেছে এক কিশোর।

উড়ছে তো উড়ছেই। হাতে সময় কম। অথচ পাড়ি দিতে হবে বহু দূর। সেই ছুটে চলা তার জন্য নিছকই উড়ে চলা। বিমানে চড়ে সে উড়ে চলেছে এ মহাদেশ থেকে অন্য মহাদেশ। এক দেশ থেকে অন্য দেশ। আর এই করতে করতেই সে ঘুরে ফেলেছে ৫২টি দেশ। এজন্য ২৫০ ঘণ্টা আকাশে উড়েছে সে।

একটি হালকা এক আসনের বিমানে এক ১৭ বছরের কিশোর যে দুঃসাহস দেখিয়েছে তা খতিয়ান বলছে বিশ্বে এর আগে হয়নি। এত কম বয়সে বিমানে চড়ে নিজেই সেই বিমানকে চালিয়ে বিশ্ব ভ্রমণের নজির এই প্রথম তৈরি হল। যা তৈরি করল ম্যাক রাদারফোর্ড।

১৭ বছরের এই কিশোর উড়ান শুরু করেছিল বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে। সেটা ছিল ২৩ মার্চ। তারপর বিশ্ব ঘুরে সে ১৮৩ দিন পর ফিরে এল সেই সোফিয়াতেই।

বুলগেরিয়া থেকে উড়ান শুরু করে ফের বুলগেরিয়াতেই ফেরার কারণ বুলগেরিয়ার একটি সংস্থাই তাকে তার এই অ্যাডভেঞ্চারের অর্থ জুগিয়েছে। তাই তাদের ইচ্ছা মানতেই হয়েছে। এখন এই দুঃসাহসী কিশোর কার্যত হিরোর সম্মান পাচ্ছে সর্বত্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026