Kolkata

রহস্যজনকভাবে উধাও রোগী

এম আর বাঙুর হাসপাতাল থেকে রহস্যজনক ভাবে উধাও রোগী। বছর ৮০-র সুনীল দত্তের গত শনিবার রাত থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না। কিভাবে হাসপাতালের এতজন কর্মী ও নার্সদের সামনে থেকে তিনি উধাও হয়ে গেলেন তা স্পষ্ট নয়। নিখোঁজ হওয়া ব্যক্তির পরিবারের দাবি, ভর্তি হওয়ার পর ২ দিন হাসপাতালের বেডেই ছিলেন সুনীলবাবু। স্যালাইন চলছিল তাঁর। শুক্রবার পরিবারের লোকজন দেখাও করেন তাঁর সঙ্গে। কিন্তু, শনিবার থেকে বৃদ্ধ সুনীলবাবুর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। হাসপাতালের ভিতর তন্নতন্ন করে খুঁজলেও তাঁর কোনও সন্ধান পায়নি পরিবার। পুলিশের কাছে অসুস্থ সুনীলবাবুর নিখোঁজ হওয়ার ডায়রি হাসপাতালের তরফ থেকে করা হয়।

এদিকে সুনীলবাবুর পরিবারের দাবি, তাঁদের হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানাননি। যদিও সুনীলবাবুর পরিবারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা ওই পরিবারকে শুক্রবারই বৃদ্ধের নিখোঁজ হয়ে যাওয়ার খবর জানিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন।

কয়েকদিন আগে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে একইভাবে এক রোগী নিখোঁজ হয়ে যান। তারপর সেই রোগীর মৃতদেহ উদ্ধার হয় নিকটবর্তী রেল লাইন থেকে। এইভাবে হাসপাতাল থেকে রোগীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে নিরাপত্তার প্রশ্ন উঠে আসছে। উদ্বেগ ও আশঙ্কায় রয়েছেন সুনীলবাবুর পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026