Feature

নদীর জল নোনতাও হয়, এ দেশেই রয়েছে এমন অবাক নদী

সমুদ্রের জল নোনতা হয়। নোনতা জলের হ্রদও হয়। কিন্তু নদীর জল নোনতা হয় কি? নদীর জলের স্বাদও নোনতা হয়। এ দেশেই রয়েছে এমন এক নদী।

নদীর জল মিষ্টি বলেই জানা। কিন্তু ভারতেই রয়েছে এমন এক নদী যার জল নোনতা। ৩০৮ মাইল ব্যাপী এই নদী বহু এলাকাকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করছে। বহু জনপদকে বাঁচিয়ে রেখেছে এই নদী।

যেহেতু এটি মরু অঞ্চল দিয়ে বয়ে গেছে তাই এ নদী তার আশপাশের মানুষের একমাত্র ভরসা। কিন্তু নদীর জল মিষ্টি নয় এই যা। জলে রয়েছে নোনতা ভাব। যা নদীর জলে দেখা যায়না।

আরাবল্লী পর্বতমালার পুষ্কর রেঞ্জ থেকে এই নদীর উৎপত্তি। তারপর থর মরুভূমির মধ্যে দিয়ে তার ৩০৮ মাইলের গতিপথ পার করে সেটি গিয়ে পড়ে কচ্ছের রণ-এ।

এই লুনি নদী হল উত্তর পশ্চিম ভারতের মরু অঞ্চলের সবচেয়ে বড় নদী। যাকে লবণবতী নামেও ডাকা হয়। সংস্কৃততে যার অর্থ নোনতা নদী।

এই নদীর জলের লবণাক্ত স্বাদের জন্য লুনিকে লবণবতী নামেও ডাকা হয়ে থাকে। আবার এই লুনি নদী তার গতিপথের একটি জায়গায় সাগরমতী নামেও পরিচিত।

লুনি নদীর জলের স্বাদ নোনতা কেন? লুনি কিন্তু তার উৎপত্তি স্থল থেকেই নোনতা নয়। নদীটি যখন বালোতরা এলাকা দিয়ে বয়ে যায় তখন তার স্বাদ নোনতা হয়ে যায়।

এর কারণ বালোতরা এলাকার মাটির প্রবল লবণাক্ত ভাব। যেহেতু সেই মাটির ওপর দিয়ে নদীটি বয়ে যায়, তাই তখন মাটির সঙ্গে মিশে নদীর জলেও নোনতা ভাব প্রবেশ করে। তাই তারপর থেকে লুনির জল নোনতা হয়ে যায়।

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026