SciTech

শতাব্দীর সর্ববৃহৎ চন্দ্রগ্রহণ কদিন পরই, জেনে নিন কবে

এমন মহাজাগতিক বিস্ময় দেখার সুযোগ এক জীবনে কমই আসে। তেমনই এক মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী থাকার সুযোগ আসতে চলেছে এ মাসেই। জুলাইয়ের ২৭ ও ২৮ তারিখ বিশ্ববাসী প্রত্যক্ষ করতে চলেছেন এক বিরলতম মহাজাগতিক ঘটনার। শতাব্দীর সবচেয়ে বড় চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছেন তাঁরা। ১ ঘণ্টা ৪৩ মিনিটের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে রাতের আকাশে দেখা যাবে ব্লাড মুন। লাল চাঁদের সেই বিরল দৃশ্য কিছুদিন আগেই প্রত্যক্ষ করেছেন অনেকে। গত জানুয়ারির ৩১ তারিখ সুপার ব্লাড ব্লু মুন দেখার সৌভাগ্য হয়েছে তাঁদের। জুলাইয়ের ব্লাড মুন সেই পূর্ণগ্রাসের চেয়েও ৪০ মিনিট বেশি স্থায়ী হবে। যা খাতায় কলমে রেকর্ড হতে চলেছে শতাব্দীর সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ হিসাবে।

তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে। অর্থাৎ ২ আমেরিকার মানুষ এই বিরলতম মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ থেকে বঞ্চিত থাকবেন। তবে যেখানে দেখা যাবে সেখানেও আকাশ কিন্তু পরিস্কার থাকতে হবে। তবেই মিলবে এই বিরলতম দৃশ্য চর্মচক্ষে প্রত্যক্ষ করার সুযোগ।

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026