নাসার ক্যামেরায় পূর্ণিমার চাঁদ, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @NASAMoon
মহাজাগতিক নানা ঘটনা তো ঘটেই চলেছে। পৃথিবী থেকে তার অতি সামান্যই নজরে পড়ে। যা দেখা যায় তা তাই ছাড়তে চান না এমন সব মহাজাগতিক ঘটনা নিয়ে কৌতূহলী মানুষজন।
এবার যেমন অনেকেই অপেক্ষায় রয়েছেন ফ্লাওয়ার মুন দেখার আশায়। পুষ্প চন্দ্র উদ্ভাসিত হতে চলেছে ১৫ মে রবিবার। তবে সবাই চাইলেও এই ঘটনা প্রত্যক্ষ করতে পারবেননা।
১৫ মে যে ফ্লাওয়ার মুন দেখা যেতে চলেছে তা চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যাকে কয়েকটি নামে ডাকা হয়। যার মধ্যে রয়েছে ফ্লাওয়ার মুন, ব্লাড মুন বা সুপার মুন।
এটি দেখার জন্য অবশ্য সূর্যগ্রহণের মত বিশেষ চশমা লাগবেনা। চন্দ্রগ্রহণে সেই সমস্যা নেই। খালি চোখে দিব্যি আকাশে চোখ রাখা যায়। আয়েশ করে দেখা যায় চাঁদের ওপর পৃথিবীর ছায়া কীভাবে বদলে দিয়েছে চাঁদের চেনা রূপ।
সব জায়গা থেকে এই বিরল বিস্ময় দেখা যাবেনা। এটি দেখা যাবে উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে। পৃথিবীর উত্তর গোলার্ধের মানুষের নজর কাড়বে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
উত্তর আমেরিকায় রাত সাড়ে ৯টায় শুরু হবে আংশিক গ্রাস। রাত সাড়ে ১০টা থেকে পূর্ণগ্রাস নজরে পড়বে। এরপর ফের আংশিকে ফিরবে গ্রহণ। যা শেষ হবে রাত ১টায়। তবে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…