World

১২ হাজার বছর আগে সমুদ্র গিলে নেওয়া শহরে গেছেন ৪৪ বার, দাবি প্রত্নতাত্ত্বিকের

সমুদ্রের তলায় হারিয়ে যাওয়া শহরের খোঁজ পেয়েছেন তিনি। দাবি করে হইচই ফেলে দিলেন এক প্রত্নতাত্ত্বিক। তাঁর দাবি তিনি সেখানে ৪৪ বার গেছেন।

১২ হাজার বছর আগের কথা। তখন যে শহরটা সমুদ্রের ধারে ছিল, তা কোনও এক বিপর্যয়ের কারণে চলে যায় সমুদ্রের তলায়। সমুদ্র গিলে খায় তাকে। তারপর থেকে সেই শহরের জায়গা হয়েছে সমুদ্রের তলায়।

হাজার হাজার বছর ধরে থাকতে থাকতে শহরটা পাথর হয়ে গেছে। সবই রূপ নিয়েছে পাথরের। সেই শহরের খোঁজ তিনি পেয়েছেন। এমনই দাবি করলেন এক প্রাক্তন স্থপতি ও শখের প্রত্নতাত্ত্বিক।

জর্জ গেলে নামে ওই প্রত্নতাত্ত্বিকের দাবি তিনি ওই শহরটিকে দেখেছেন ৪৪ বার। সেখানে গেছেন। তার অংশ বিশেষ দেখেছেন। আরও এক চমক দিয়েছেন জর্জ।

জর্জের দাবি, ওই শহরটির মাঝখানে একটি পিরামিডও ছিল। তাঁর দাবি মত ওই শহর ছিল এখনকার মেক্সিকোতে। সেখানে কীভাবে পিরামিড এল তা নিয়েও কিছুটা অবাক অন্য বিশেষজ্ঞেরা।

অন্য কেউই ওই শহরের খোঁজ পাননি। কেবল জর্জ দাবি করেছেন তিনি সেখানে ৪৪ বার ঘুরে এসেছেন। যথেষ্ট পর্যবেক্ষণের পরই তিনি এই দাবি করেছেন।

তাঁর আরও দাবি, শহরটার অনেক বাড়িই এখনও বালির তলায় চাপা পড়ে আছে। কয়েকটি পাথরের অবস্থান তাঁকে এই শহর চিনিয়ে দিয়েছে। তবে এই শহর এবং তার অস্তিত্ব নিয়ে এখনও সব বিশেষজ্ঞ একমত হতে পারেননি।

এমন একটা দাবি আদৌ সত্য কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে আমেরিকার বাসিন্দা জর্জ তাঁর অবস্থানে অনড় হয়ে আছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026