World

বিপুল খরচ করেও পানের পিকের দাগ মুছতে হিমসিম পৃথিবী বিখ্যাত শহর, রুখতে বিশেষ ব্যবস্থা

এ শহর পৃথিবী বিখ্যাত। ঝাঁ চকচকে রাস্তাঘাট। সেখানেই কিনা পানের পিকের দাগ। শহর জুড়ে পানের পিকের দাগ মুছতে বিপুল অর্থ খরচ করল শহর প্রশাসন।

রাস্তা থেকে পাঁচিলের ধার, দোকানের আশপাশ থেকে রাস্তার স্তম্ভ, পানের পিকের দাগ সর্বত্র নজর কাড়ে। কলকাতা সহ ভারতের যে প্রান্তেই যাওয়া যাক, পানের পিকের দাগ, পান মশলার পিকের দাগ চোখে পড়বেই। ভারতীয়রা এর সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছেন।

যাঁরা অবিবেচকের মত যত্রতত্র পানের পিক ফেলে নোংরা করেন, তাঁদের সচেতনতার অভাবের কথা বলা হলেও তা নিয়ে কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয়না। কিন্তু ভারতের সঙ্গে এ সমস্যা যে খোদ লন্ডন শহরের সেটা হয়তো অনেকের জানা নেই।

লন্ডনের মত সুন্দর সাজানো শহর, যেখানকার বাসিন্দারাও শহর সুন্দর রাখা নিয়ে সচেতন, সেখানেও দেখা যাচ্ছে যেখানে সেখানে পানের পিকের দাগ।

শহর জুড়ে দেওয়াল থেকে রাস্তা, দোকান থেকে স্তম্ভ, সর্বত্র পানের পিকের দাগ মুছতে লন্ডন নগর প্রশাসন ১ বছরে খরচ করেছে ৩০ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় ৩৫ লক্ষ টাকারও বেশি।

এই বিপুল খরচের পরও এমন অনেক দাগ রয়েছে যা ওঠানো সম্ভব হয়নি। দাগ তোলার সবচেয়ে কড়া রাসায়নিক ব্যবহার করেও এই জেদি দাগ মুছে দেওয়া যাচ্ছেনা।

তাই রাস্তায় যত্রতত্র পানের পিক ফেলা রুখতে কড়া অবস্থান গ্রহণ করেছে প্রশাসন। লন্ডন শহরের নানা প্রান্তে, বিশেষত যেখানে যেখানে পানের পিক ফেলার প্রবণতা বেশি, সেখানে নজরদারি শুরু হয়েছে।

গাছে ব্যানার টাঙিয়ে সকলকে সচেতনও করা হয়েছে। সেই সঙ্গে পরিস্কার করে দেওয়া হয়েছে যে যদি কাউকে রাস্তায় এভাবে পানের পিক ফেলতে দেখা যায়, তাঁর ১০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা।

এই জরিমানা তাঁদের গুনতে হবে। লন্ডন নগর প্রশাসনের আশা এই জরিমানার ভয়ে আগামী দিনে পানের পিক ফেলায় লাগাম দেওয়া সম্ভব হতে পারে। মাই লন্ডন নামে একটি সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026