World

বিখ্যাত নদীর জলে পা ডুবিয়ে সমালোচিত যুবক, পাশেও পেলেন অনেককে

গঙ্গার জলে মানুষ শুধু পা ডোবান না, স্নানও করেন। কিন্তু এক বিখ্যাত নদীর জলে এক যুবক পা দিতেই প্রবল সমালোচনার শিকার হলেন।

গঙ্গা, যমুনা, গোদাবরীর মত নদীগুলির জলে মানুষ হামেশাই নামেন। সেখানে স্নান করেন। যাকে মানুষ পুণ্যস্নান হিসাবেই মনে করেন। পবিত্র গঙ্গার জলে স্নানের পর অনেকে এক অন্য অনুভূতি লাভ করেন।

এই নদীগুলি কিন্তু মানুষের কাছে ঈশ্বরতুল্য। গঙ্গা বা যমুনা দেবীর মন্দির রয়েছে এই নদীগুলির উৎসস্থলের কাছে। যে নদীগুলিকে এমন এক উচ্চতায় স্থান দেন সাধারণ মানুষ সেখানে লন্ডন শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া টেমস নদীর জলে এক ভারতীয় যুবকের পা দেওয়াকে কেন্দ্র করে এমন সমালোচনার ঝড় নিয়ে কিছুটা বিস্মিত অনেক ভারতীয়।

ব্রিটেনে টেমস নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদীর ধারেই লন্ডনের মত শহর গড়ে ওঠে। ইউরোপের প্রথমসারিতে নাম নেওয়া নদীগুলির একটি অবশ্যই টেমস।

কিন্তু যেখানে ভারতে মানুষ গঙ্গা, যমুনার জলে পা দেন, স্নান করেন, সেখানে টেমস এমন কোন উচ্চতায় থাকা নদী যে তাতে পা পর্যন্ত ছোঁয়ানো যাবেনা? এই প্রশ্ন তুলছেন অনেকেই।

ইন্টারনেটে একটি ছবি ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় লন্ডনের টেমস নদীর জলে প্যান্টের নিচের অংশ কিছুটা গুটিয়ে পা দিচ্ছেন এক ভারতীয় যুবক। তাঁর সেই টেমসের জলে নামার ছবি তুলছেন অন্য একজন।

সেই ছবিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। তবে ওই যুবক অনেককে পাশেও পেয়েছেন। এটাও অনেকে প্রশ্ন তুলেছেন যে টেমসের জলে পা দেওয়া কি বেআইনি?

প্রসঙ্গত টেমস নদীর জলের দূষণ মাত্রার বাড়বাড়ন্ত নিয়ে হালে নানা মহলে আলোচনা চলছে। টেমসের জলে ইকোলাই জীবাণু এবং প্রচুর পরিমাণে আবর্জনা দেখতে পাওয়া গেছে।

টেমসের জল ব্যবহারের অযোগ্য বলেও মতামত সামনে এসেছে। সেই টেমসে পা ঠেকিয়ে এক যুবক কীভাবে এমন রোষের মুখে পড়লেন সেটাই অনেকে বুঝে উঠতে পারছেন না।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026