World

চিন থেকে ফিরেছেন শুনেই রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দেওয়া হল দম্পতিকে

চিন থেকে ফিরেছেন কয়েক ঘণ্টা হয়েছে। খিদেও পেয়েছে। তাই এক দম্পতি ঢুকেছিলেন রেস্তোরাঁয়। সেখানে খাবারের অর্ডারও দেন তাঁরা। কিন্তু তাঁদের কথাবার্তায় প্রকাশ পায় যে তাঁরা চিন থেকে সবে ফিরেছেন। একথা কানে যেতেই সোজা বেরিয়ে আসেন রেস্তোরাঁর মালিক। তারপর বিনা বাক্যব্যয়ে ওই দম্পতিকে কড়া গলায় রেস্তোরাঁ থেকে বেরিয়ে যেতে বলেন। এতটাই খারাপ স্বরে তাঁদের একথা বলা হয় যে ওই দম্পতি অসম্মানিত বোধ করেন।

এদিকে রেস্তোরাঁর মালিকের কথা শুনে ওখানে থাকা আর একজন ব্যক্তিও সুরে সুর মেলান। রেস্তোরাঁ মালিক খারাপ ব্যবহার শুরু করে ওই দম্পতিকে বলেন, তাঁদের উচিত ছিল ১৪ দিন নিজেদের আলাদা রেখে তারপর জনজীবনে প্রবেশ করা।

ঘটনাটি ঘটেছে লন্ডনে। ব্রিটিশ ওই ব্যক্তি ও তাঁর চিনা স্ত্রী, ২ জনেই বোঝানোর চেষ্টা করেন চিনের চেংগু শহরে তাঁরা শিক্ষকতা করেন। সেখানেই থাকেন। ওই শহরে তাঁরা গত ১ মাস ধরে আলাদাই রয়েছেন। নিজেদের গৃহবন্দি করে রেখেছিলেন। তারপর চিন থেকে ব্রিটেনে আসার বিমান ধরার সময় তাঁদের পরীক্ষা করা হয়। ব্রিটেনে নামার পরও হিথরো বিমানবন্দরে তাঁদের অনেকগুলি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়।

করোনা ভাইরাস আতঙ্ক যেভাবে সারা বিশ্বে ছড়াচ্ছে তাতে উদ্বেগ সবার মধ্যেই রয়েছে। কিন্তু রেস্তোরাঁর মালিক তাঁদের সঙ্গে যেভাবে ব্যবহার করে ওখান থেকে তাঁদের কার্যত দূর দূর করে বার করে দিয়েছেন তাতে তাঁরা অত্যন্ত অপমানিত বলে মনে করছেন দম্পতি। যদিও রেস্তোরাঁ মালিক একথা পুরোপুরি স্বীকার করেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026