Business

আমজনতার মুখে হাসি ফুটিয়ে অনেকটা কমছে রান্নার গ্যাসের দাম

রান্নার গ্যাসের দামের ছেঁকা খেতে খেতে যন্ত্রণাকাতর দেশের আমজনতাকে অবশেষে কিছুটা হলেও স্বস্তি দিল কেন্দ্র। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা কমল।

রান্নার গ্যাসের দাম যে আগুন ঝরাচ্ছিল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। রান্নার গ্যাস নেওয়ার হলেই আমজনতার চিন্তার ভাঁজ পুরু হত। দাম বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে সাধারণ মানুষের পক্ষে রান্নার গ্যাস কেনাই দুষ্কর হয়ে উঠেছে।

অবশেষে সেই দমবন্ধ পরিস্থিতি থেকে কিছুটা হলেও রেহাই দিল কেন্দ্র। রান্নার গ্যাসের দাম কিছুটা হলেও কমল। কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে সিলিন্ডার পিছু ২০০ টাকা করে রান্নার গ্যাসের দাম কমাবে তারা।

ফলে এবার থেকে রান্নার গ্যাসের দামে ২০০ টাকা করে কম দিতে হবে আমজনতাকে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই দাম কমানোকে রক্ষাবন্ধন বা রাখির আগে দেশের মহিলাদের জন্য প্রধানমন্ত্রীর রাখির উপহার হিসাবে ব্যাখ্যা করেছেন।

অনুরাগ ঠাকুর আরও জানিয়েছেন, উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডারে আগেই ২০০ টাকা করে ভর্তুকি কেন্দ্র দিচ্ছে। গত মার্চ মাস থেকেই এই ভর্তুকি দেওয়া চলছে। এবার আরও ২০০ টাকা করে ভর্তুকি পাবেন উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকরা। ফলে তাঁরা মোট ৪০০ টাকার রেহাই পাবেন আগামী দিনে।

রাজনৈতিক মহলের ধারনা সামনেই বছর শেষে ৫ রাজ্যে ভোট রয়েছে। সেকথা মাথায় রেখেই কেন্দ্র এবার রান্নার গ্যাসের দামে এই রেহাইয়ের পথে হাঁটল।

এছাড়া ২০২৪ সালে লোকসভা নির্বচনও রয়েছে। ফলে এবার হয়তো সাধারণ মানুষ টানা এক বড় সময় এই রান্নার গ্যাসের দামে রেহাইটা উপভোগ করার সুযোগ পেতে পারেন। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026