Business

খাদ্য রসিকদের জন্য নতুন বছরের শুরুটা মোটেও আনন্দের হল না

খাদ্য রসিকদের জন্য বছরের শুরুটা মনখারাপ দিয়েই শুরু হল। শীতের আমেজ খাদ্য রসিকদের এটা ওটা খাওয়ার সাধ আরও বাড়িয়ে দেয়। আর সেখানেই পড়ল ছেদ।

বছরের শুরু মানে একটা উৎসবের মেজাজ। তায় আবার এখন শীতকাল। আর শীতকাল মানেই এটা ওটা খাবারে রসনা তৃপ্তি। চুটিয়ে জিভের আনন্দ সেরে নেওয়ার এর চেয়ে ভাল সময় হয়না।

সেই শীতের আমেজ ও বছর শুরুর আনন্দে খাদ্য রসিকদের খাওয়ার ইচ্ছাটা কিছুটা হলেও দমে গেল। সেই খবরই বয়ে এল নতুন বছরের সকালে।

এদিন বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করল তেল সংস্থাগুলি। সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি হল ২৫ টাকা। যে কোনও খাবার দোকান থেকে রেস্তোরাঁ, সর্বত্রই এই সিলিন্ডার ব্যবহার হয়। তার দাম বৃদ্ধি কিছুটা হলেও ধাক্কা দিল।

জ্বালানির দাম যখন বেড়েছে তখন মেনুর খাবারের দামও তার সঙ্গে তাল মিলিয়ে বাড়বে বলেই মনে করা হচ্ছে। ফলে ২০২২ সালের শেষ পর্যন্তও পছন্দের খাবারের দাম যা দিতে হয়েছে তা নতুন বছরে আরও বেশি দিতে হবে।

নয়াদিল্লিতে দামবৃদ্ধির পর বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৭৬৮ টাকা। মুম্বই শহরে দাম দাঁড়াল ১ হাজার ৭২১ টাকা। চেন্নাইতে সেই সিলিন্ডারের দাম গুনতে হবে ১ হাজার ৯১৭ টাকা।

কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের নতুন বছরে দাম দাঁড়াল ১ হাজার ৮৭০ টাকা। ১ জানুয়ারি থেকেই নতুন দাম কার্যকর করেছে তেল সংস্থাগুলি।

নতুন বছর শুরুই হল বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি দিয়ে। তবে একটাই স্বস্তি যে বাড়ির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রেখেছে সংস্থাগুলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026