Business

মধ্যবিত্তের মাথায় হাত, লাফিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম

দিল্লি ভোটের ফল বার হতে না হতেই লাফিয়ে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ভোটের সময় দাম বাড়ানো হয়নি। কিন্তু ভোট মিটতেই ফের কোপ পড়ল মধ্যবিত্তের পকেটে। এই নিয়ে গত বছরের অগাস্ট মাস থেকে এখনও পর্যন্ত টানা ৬ বরা বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। কলকাতায় এরফলে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৮৯৬ টাকা। বুধবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম দেশের ৪ শহরে বেড়েছে এক এক রকম। কলকাতায় বেড়েছে ১৪৯ টাকা। দিল্লিতে বেড়েছে ১৪৪ টাকা ৫০ পয়সা। মুম্বইতে বেড়েছে ১৪৫ টাকা। চেন্নাইতে বেড়েছে ১৪৭ টাকা প্রতি সিলিন্ডার। ফলে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের সাড়ে ১৪ কেজির সিলিন্ডারের দাম ছিল ৭৪৭ টাকা, যা বেড়ে হল ৮৯৬ টাকা। দিল্লিতে ছিল ৭১৪ টাকা। হল ৮৫৮ টাকা ৫০ পয়সা। চেন্নাইতে ছিল ৭৩৪ টাকা। হল ৮৮১ টাকা। মুম্বইতে ছিল ৬৮৪ টাকা ৫০ পয়সা। হল ৮২৯ টাকা ৫০ পয়সা।

এক লাফে এতটা দাম বাড়ায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের গ্রাহকদের মাথায় হাত পড়েছে। এক ধাক্কায় এতটা কেন? প্রশ্ন তুলছেন তাঁরা। যদিও তেল সংস্থাগুলি সবসময়ই জানিয়েছে আন্তর্জাতিক বাজারের দামের ওপর নির্ভর করে দেশীয় বাজারে দামের ওঠানামা। এদিকে রাজনৈতিক দলগুলির দাবি কেন্দ্রের ভাঁড়ার শূন্য। তাই এমন করে টাকা জোগাড় করছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026