National

হেঁশেলে আগুন লাগাল জিএসটি, বাড়ল ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম

জিএসটি-র কোপে পড়ল আমজনতার নিত্যদিনের আবশ্যিক প্রয়োজন রান্নার গ্যাস। গ্যাসের সিলিন্ডার পিছু দাম বাড়ল ৩২ টাকা পর্যন্ত। রাজ্য অনুযায়ী সামান্য এদিক ওদিক।

গত ৬ বছরে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম একধাক্কায় এত বাড়েনি। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান সহ বেশ কিছু রাজ্যে এতদিন রান্নার গ্যাসের ওপর ভ্যাট বা সেলস ট্যাক্স প্রদান করতে হতনা। কিন্তু জিএসটি চালু হওয়ার পর সর্বত্রই ৫ শতাংশ করে কর লাগু হয়েছে। ফলে এসব রাজ্যে রান্নার গ্যাসের দাম ভালই বেড়েছে।

জিএসটি-র জেরে কলকাতায় দাম বেড়েছে ৩১টাকা ৬৭ পয়সা। অর্থাৎ এখন থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসে গ্রাহককে গুনতে হবে ৪৮০ টাকা ৩২ পয়সা।

অন্যদিকে দিল্লিতে পুরনো দাম ৪৪৬ টাকা ৬৫ পয়সা থেকে বেড়ে হল ৪৭৭ টাকা ৪৬ পয়সা। দাম বাড়ল ৩০ টাকা ৮১ পয়সা। এছাড়া চেন্নাইতে নতুন দাম হল ৪৬৫ টাকা ৫৬ পয়সা, মুম্বইতে নতুন দাম হল ৪৯১ টাকা ২৫ পয়সা।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026