Business

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে চিন্তা কিছুটা হলেও কমছে। ফের ২টি জাহাজ আসছে ভারতের দিকে।

রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়ার জন্য দেশবাসীকে এতদিনে কখনও খবর রাখতে হয়নি কটা জাহাজ কত এলপিজি নিয়ে দেশে আসছে বা দেশের কোন বন্দরে এসেছে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে ভারতের দিকে কোনও এলপিজি ভর্তি জাহাজ আসছে শুনলেও আশ্বস্ত হচ্ছেন সকলে।

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ঘোরাল হওয়ার পর হরমুজ প্রণালী পার করে ভারতে এসেছে ৪টি এলপিজি ভর্তি জাহাজ। এবার ফের ২টি জাহাজ ভারতের দিকে আসছে। জাহাজ ২টি নিশ্চিন্তে খাঁড়ি এলাকা পার করেছে। এবার সে ২টি ভারতের দিকে এগিয়ে আসছে।

একটি জাহাজের ৩১ মার্চ মুম্বইতে এবং অন্য জাহাজটির ১ এপ্রিল ম্যাঙ্গালোরে পৌঁছনোর কথা। জাহাজ ২টিতে মোট ৯৪ হাজার মেট্রিক টন এলপিজি মজুত রয়েছে।

খাঁড়ি পার করার সময় ভারতীয় পতাকা লাগানো এই ২টি জাহাজের কোনও ক্ষতি হয়নি। কোনও নাবিকেরও কোনও ক্ষতি হয়নি।

জাহাজ ২টি যে খাঁড়ি পার করে ভারতের দিকে আসছে সে খবর দিয়েছে বন্দর মন্ত্রক। ভারত সরকারের তরফ থেকেও জাহাজ ২টিকে নিশ্চিন্তে ভারতের বন্দরে নিয়ে আসার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে।

এখনও ১৮টি ভারতীয় জাহাজ পার্সিয়ান গালফ এলাকায় অপেক্ষা করছে। খাঁড়ি পার করে ভারতে আসার অপেক্ষা করছে তারা। যে ১৮টি জাহাজে ৪৮৫ জন ভারতীয় নাবিক রয়েছেন। পশ্চিম এশিয়া এবং খাঁড়ি এলাকার পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *