Sports

মহা ফাঁপরে লিওনেল মেসি

কদিন আগেই শেষ হয়েছে কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার বছর সেরা বাছাইয়ের এই প্রতিযোগিতায় এবার বিজয়ী হয়েছে ব্রাজিল। সেই প্রতিযোগিতা এবার সাজানোই হয়েছিল ব্রাজিলকে জেতাতে। এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিশ্ব ফুটবলের মহাতারকা তথা আর্জেন্টিনার প্রধান ভরসা লিওনেল মেসি। মেসি আরও বলেন, সেমিফাইনালে তাঁদের বিরুদ্ধে রেফারি একপেশে খেলিয়েছেন। এমনকি চিলির বিরুদ্ধে ম্যাচেও তাঁকে লাল কার্ড দেখানোর বিরুদ্ধে সোচ্চার হন মেসি। তার ফলও ভুগতে হল তাঁকে।

দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন ‘কনমেবল’-এর বিরুদ্ধে এভাবে মুখ খোলায় মেসিকে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হয়েছে। তাঁকে দেড় হাজার ডলার জরিমানা করেছে সংস্থা। এছাড়া চিলির বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখায় মেসি একটি ম্যাচের জন্য সাসপেন্ডও হয়েছেন। ফলে এরপর আর্জেন্টিনা যে ম্যাচ খেলতে নামবে সেই ম্যাচে তাদের মেসিহীন হয়েই নামতে হবে। মেসিকে বসে থাকতে হবে সাইড লাইনে।

জরিমানার অঙ্ক হয়তো মেসির পূরণ করতে সমস্যা হবেনা। কিন্তু যেটা বড় সমস্যা সেটা হল ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য যে কোয়ালিফাইং ম্যাচ হবে তার প্রথম ম্যাচে মেসি আর্জেন্টিনার হয়ে নামতে পারবেন না। সেটাই আর্জেন্টিনার জন্য বড় চিন্তার কারণ হল। এখন আর্জেন্টিনা দলটা অনেকটাই মেসির ভরসায় চলছে। ফলে মেসি না থাকাটা তাদের ভোগাতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026