লিংকডইন কিনে নিচ্ছে মাইক্রোসফট

সংস্থাটি কেনার জন্য মাইক্রোসফটের খরচ হচ্ছে ২৬ দশমিক ২ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৮০২ কোটি টাকা।

লিংকডইন সোশ্যাল নেটওয়ার্ককে কেনার কথা ঘোষণা করল মাইক্রোসফট। মাইক্রোসফট ও লিংকডইন, ২ সংস্থার বোর্ড অফ ডিরেক্টরস এদিন এই ডিলে সহমত ব্যক্ত করে। ডিলটি এই ক্যালেন্ডার ইয়ারের মধ্যেই সম্পূর্ণ হবে বলে মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, শেয়ার পিছু ১৯৬ ডলারে সংস্থাটি কিনে নিয়েছে তারা। সংস্থাটি কেনার জন্য মাইক্রোসফটের খরচ হচ্ছে ২৬ দশমিক ২ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৮০২ কোটি টাকা।

জেফ ওয়েনারকেই লিংকডইনের সিইও রাখার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। তবে তাঁকে মাইক্রোসফট সিইও সত্য নাদেল্লার কাছে নিয়মিত রিপোর্ট করতে হবে।

বিশ্বের পেশাদার মানুষজনকে এক সূত্রে বাঁধার জন্য লিংকডইন দারুণ কাজ করে এসেছে বলে জানান নাদেল্লা। আগামী দিনে মাইক্রোসফট সঙ্গে থাকায় লিংডইন আরও ভাল জায়গায় পৌঁছবে বলে দাবি করেন তিনি।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026